আজকের দিনেআবহাওয়াবাংলার আয়না

সপ্তাহান্তে প্রবল দুর্যোগ, প্রবল ঝড় বৃষ্টিতে তছনছ হতে পারে বাংলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গত শুক্রবার গভীর রাতে কলকাতা সহ আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি দেখা দিয়েছে । তবে দুর্যোগের এখানে ইতি নয়, আজ ২৮ শে মার্চ শনিবার ও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টি হতে পারে।ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতাশহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। ঝড় বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রিরও বেশি নেমে গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ১০.৪ মিলিমিটার। এদিকে, কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতেও। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা।

আগামীকাল রবিবার এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে । সোমবারে পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া ,বাঁকুড়া ,
ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ।

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে।

উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *