আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Arjun Bahini-NDRF : বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে ‘অর্জুন বাহিনী’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- তারাতলা কাণ্ডের পর রাজ্যে বিপর্যয় মোকাবিলায় বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেপ্টেম্বর থেকেই রাজ্যে কাজ শুরু করবে নতুন বাহিনী ‘অর্জুন বাহিনী’। এই বাহিনীতে ২০ শতাংশ সংরক্ষণ থাকবে অগ্নিবীরদের জন্য। রবিবার গার্ডেনরিচ থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।(Arjun Bahini-NDRF)

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু বিপর্যয় মোকাবিলা বাহিনীই নয়, পুলিশ, ফরেস্ট ও ফায়ার ব্রিগেডেও অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ চাকরি সংরক্ষণ করা হবে। এনডিআরএফের আদলেই তৈরি হচ্ছে এই অর্জুন বাহিনী।

আপাতত সৈনিক বোর্ডের কাছ থেকে দক্ষ ২০০ জনকে নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হবে। তাঁদের মধ্যে ১০০ জন থাকবেন কলকাতায়, ৫০ জন দার্জিলিংয়ে এবং ৫০ জন সাগর অর্থাৎ কাকদ্বীপে। তাঁদের হাতে থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি। যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলায় তাঁরা কাজ করবেন।(Arjun Bahini-NDRF)

তারাতলা কাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ভেঙে পড়া বিল্ডিং থেকে এনডিআরএফ ২২ জনকে জীবন্ত অবস্থায় বের করেছে। এত বড় শহরে বিপর্যয় মোকাবিলায় আরও আধুনিক ব্যবস্থা দরকার। তাই অর্জুন বাহিনী তৈরি হচ্ছে।” তিনি জানান, অর্জুন বাহিনীর জন্য বিল্ডিং, ক্যাম্পাস সব তৈরি।

মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী বছরের জানুয়ারির আগে অগ্নিবীরদের পাওয়া যাবে না, তাই আপাতত সৈনিক বোর্ড থেকেই নিয়োগ শুরু। বিগত সরকারকে নিশানা করে তিনি বলেন, আগের সরকার বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা খরচ করেনি। বর্তমান সরকার সেই টাকা খরচ করে পদক্ষেপ করছে।(Arjun Bahini-NDRF)

সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যজুড়ে কাজ শুরু করবে অর্জুন বাহিনী। এর ফলে রাজ্যে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *