Mysterious Death : বরাহনগরে প্রাক্তন ফুটবলারের স্ত্রীর রহস্যমৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বরাহনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অশোকগড়ে প্রাক্তন ফুটবলার মানস দাসের নববিবাহিতা স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। মাত্র ৩ মাস আগেই বিয়ে হয়েছিল ওই মহিলার।
জানা গিয়েছে, অশোকগড়ের ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানস দাস, আনুমানিক বয়স ৪৩ বছর। তিনি মেট্রোরেলে চাকরি করেন এবং মোহনবাগান ও মাহিন্দ্রা ইউনাইটেড ক্লাবের প্রাক্তন ফুটবলার। তিন মাস আগে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ি উত্তরবঙ্গে।(Mysterious Death)
অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর উপর অত্যাচার চালাতো পরিবারের লোকেরা। আজ দুপুরেও তাঁর উপর অত্যাচার হয় বলে অভিযোগ স্থানীয়দের। সন্ধ্যায় ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়।(Mysterious Death)
এরপরই রাজনৈতিক রং ভুলে পাড়ার মহিলা-পুরুষ নির্বিশেষে সকলে প্রতিবাদে নামেন। তাঁদের দাবি, মেয়েটির পরিবার না আসা পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে প্রশাসন।(Mysterious Death)
