আজকের দিনেগ্রীন রুম

নতুন ইনিংস শুরু করতে কলকাতায় অনুপম খের,কালীঘাটে পুজো দেওয়ার পাশাপাশি মেতে উঠলেন রাজনৈতিক আড্ডায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: “আপনি বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু বাংলায় অন্য কোনও সরকার ক্ষমতায় আসতে পারবে না।” কলকাতায় পা রাখতেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মুখোমুখি হয়ে তাঁর সেই পুরোনো ভাইরাল মন্তব্যের প্রসঙ্গ টেনে রসিকতা করলেন বলিউড অভিনেতা অনুপম খের।

কথাটি শুনেই হেসে ফেলেন শমীক ভট্টাচার্য। পাল্টা স্বভাবসিদ্ধ রসিকতায় শমীক বলেন, “তখন ভোটের বাজার ছিল। মানুষের রাজনৈতিক ভাষণ শুনতে শুনতে একঘেয়ে লাগে, তাই মাঝে মাঝে একটু মজার কথা বলতে হয়। তবে অনুপম খের তো দেশের বিখ্যাত মানুষ। আকাশ মাটিতে নেমে আসতে পারে, গঙ্গার জল রাইটার্সে ঢুকে যেতে পারে, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে— কিন্তু বাংলায় চতুর্থবারের জন্য তৃণমূল সরকার আর আসবে না। এটাই বলেছিলাম।” দুই ব্যক্তিত্বের এই হালকা মেজাজের কথোপকথনের ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল।

অভিনেতা হিসেবে নয়, এবার প্রযোজকের ভূমিকায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন অনুপম খের। ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর সঙ্গে হাত মিলিয়ে তিনি কো-প্রোডিউস করছেন নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’। শমীক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, রাহুল বসু এবং পাওলি দাম। এই ছবির প্রেস মিট ও কাজের সূত্রেই গত কয়েকদিন ধরে কলকাতায় আছেন অভিনেতা। এদিন রূপা গাঙ্গুলির সাথে খুনসুটি করতেও দেখা যায় তাঁকে। আর সেই ভিডিও রীতিমতন ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি সাংসদ তথা অভিনেত্রীর কাছে অভিযোগ জানাচ্ছে যে তিনি ফোন, ম্যাসেজ করা সত্ত্বে রূপা গাঙ্গুলি সেটা দেখেননি। আর তার জন্য রূপা কে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেল । তবে বর্ষীয়ান এই অভিনেতা শুধু অভিযোগই করেন, রূপা গাঙ্গুলীর অভিনয়ের ভূয়ষী প্রসংসা করতেও দেখা গেছে তাঁকে। শুধু তাই নয় অভিনেত্রী যেন তার পেশা অর্থাৎ অভিনয় থেকে সরে না জান এবং আবার কাজ শুরু করেন তার জন্যও অনুরোধ করতে দেখা যায় অনুপম খের কে। উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর আগে প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ সিনেমায় শেষবার টলিউডে কাজ করেছিলেন তিনি।

রবিবার সকালে কোনও বডিগার্ড ছাড়াই অত্যন্ত গোপনে কালীঘাট মন্দিরে পুজো দেন অনুপম খের। ভিড় এড়াতে মন্দিরের পিছনের গলিতে গাড়ি পার্ক করে পাণ্ডাদের সহায়তায় দ্রুত পুজো সেরে নেন তিনি। পরে অভিনেতা ইনস্টাগ্রামে মন্দির থেকে ছবি ও ভিডিও শেয়ার করেন এবং তাঁর এই সফর সম্পর্কে জানান।

তাঁর পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “জয় মা কালী! এমন একটি উপাসনালয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে এক গভীর স্বস্তিদায়ক অনুভূতি রয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস, আশা, অশ্রু এবং প্রার্থনার সাক্ষী। আজ কলকাতার পবিত্র কালীঘাট কালী মন্দিরে #মাকালীর আশীর্বাদ লাভের সৌভাগ্য আমার হয়েছিল। আমি শক্তি, কৃতজ্ঞতা এবং সর্বোপরি, আপনাদের প্রত্যেকের স্বাস্থ্য, সুখ ও শান্তির জন্য প্রার্থনা করেছি।”

ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গে খের লিখেছেন, “ভারতের সৌন্দর্য কেবল তার বৈচিত্র্যের মধ্যেই নয়, বরং তার প্রাচীন মন্দিরগুলিতেও নিহিত, যেখানে প্রজন্মের পর প্রজন্ম করজোড়ে এসেছেন এবং নবায়িত বিশ্বাস নিয়ে ফিরে গেছেন।”

তিনি হালদার পরিবারকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “হালদার পরিবারের আন্তরিকতা এবং এই পুণ্যময় সফর সম্ভব করে তোলার জন্য আমার অশেষ ধন্যবাদ। জয় মা কালী! তাঁর আশীর্বাদ যেন সর্বদা আমাদের সকলকে পথ দেখায় ও রক্ষা করে।”

মন্দির দর্শনের পাশাপাশি খের ২৬ বছর পর প্রযোজক হিসেবে বাংলা সিনেমায় ফেরার ঘোষণাও দিয়েছেন।’ বাড়িওয়ালি’-র পর তিনি প্রযোজক ফিরদৌসল হাসানের সঙ্গে শুরু থেকে শুরু’ ছবিটি প্রযোজনা করছেন। এই ছবির মাধ্যমে লেখক-পরিচালক শমিক ব্যানার্জী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অনুপম খের সিনেমাটির বিস্তারিত তথ্য প্রকাশ করে বাংলা সিনেমায় তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। বাংলা সিনেমায় এই অভিনেতার সর্বশেষ প্রযোজিত ছবি ছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এবং কিরণ খের অভিনীত ‘বাড়িওয়ালি’।

অনুপম খের স্টুডিও ২৬ বছর পর একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং ফিরদৌসুল হাসানের সহযোগিতায় এটি প্রযোজনা করবে সংস্থাটি। অনেক বছর আগে আমরা ঋতুপর্ণ ঘোষকে নিয়ে ‘বাড়িওয়ালি’ বানিয়েছিলাম, আর এখন আবার একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করছি। চলচ্চিত্র ছাড়াও, এখানে একটি অভিনয় স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে আমাদের। আমাদের নতুন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। নতুন চলচ্চিত্রটির নাম ‘শুরু থেকে শুরু’। আমরা বাংলা থেকে অনেক কিছু শিখেছি, তা সে চলচ্চিত্র, সঙ্গীত বা সাহিত্যই হোক না কেন,” বলেন খের।

গত শুক্রবার তিনি মুখ্যন্ত্রীর সঙ্গে দেখা। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। সেখানেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীর আবহে পিডব্লিউডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে নতুন ছবির বিষয়ে জানানোর পাশাপাশি কলকাতায় একটি অ্যাক্টিং স্কুল বা অভিনয় শিক্ষাকেন্দ্র খোলার ইচ্ছাও প্রকাশ করেছেন অনুপম।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে অনুপম খের বলেন: “উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। উনি সত্যিই বাংলার জন্য পরিবর্তন আনতে চান। শুধু চলচ্চিত্র শিল্প নয়, বাংলার মানুষের ব্যবসা-বাণিজ্য ও উন্নতির জন্যও কাজ করার দারুণ ইচ্ছা রয়েছে ওঁর। ওঁর কাছ থেকে অনেক ইতিবাচক বার্তা পেয়েছি। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি— ‘শুরু থেকেই শুরু করুন’।”

পাশাপাশি রসিকতার সুরে অনুপম জানান, নতুন জমানায় কলকাতা বিমানবন্দর থেকে নামার পর চারপাশের পরিবেশ তাঁর অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন লেগেছে, যা বর্তমান রাজনৈতিক আবহে বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *