আজকের দিনেভারত

Re-NEET: ফের আত্মঘাতী নিট পরীক্ষার্থী, রি-নিট পরীক্ষায় বসেছিলেন উত্তরপ্রদেশের ছাত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- নিট পরীক্ষা নিয়ে কিছুতেই বিতর্ক আর পিছু ছাড়ছে না। গত রবিবারই হয়েছে নিট পুনঃপরীক্ষা হয়েছে। উত্তরপ্রদেশে ফের আত্মহননের পথ বেছে নিলেন এক নিট পরীক্ষার্থী। নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু ফের তার পরেই তরুণীর দেহ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এই আগে নিট বাতিলের জেরে দেশ জুড়ে বহু পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছন।

প্রশ্ন পত্র ফাঁস হওয়ার কারণে মে মাসে হওয়া ওই পরীক্ষা বাতিল করা হয়। এর পরেই অবসাদ, হতাশায় ভুগতে থাকেন পরীক্ষার্থীরা। তা অব্যাহত থাকল পুনরায় ওই পরীক্ষা নেওয়ার পরেও। এবার এক নিট পরীক্ষার্থী দেহ উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।  পরীক্ষা ‘মনের মতো না হওয়ায়’ আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী ওই তরুণী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চঞ্চল ভারতী। তিনি চৌপারিয়া কাঞ্চনপুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, রবিবারে হওয়া ন্যাশনাল এলিজিবিলিটি কাম-এন্টান্স টেস্ট (National Eligibility-cum-Entrance Test বা NEET)-এ বসেছিলেন ওই পরীক্ষার্থী। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ভাইকে উদ্দেশ্য করে, প্রশ্নপত্রের উপর হিন্দিতে ওই ‘নোট’ লেখা হয়েছিল। তাতেই ওই তরুণী লিখেছেন যে ‘তিনি কোনও কিছুর যোগ্য নন’।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,  প্রাথমিক জানা গেছে, নিট পরীক্ষা দেওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন ওই ছাত্রী। তদন্তকারীদের ধারণা, পরীক্ষার কারণে মানসিক চাপ থেকেই এই চরম পদক্ষেপ নিতে পারেন ওই পরীক্ষার্থী। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক নির্ভয় কুমার সিং।

জানা গিয়েছে, চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল ওই তরুণীর। ২০২১ সালে NEET পরীক্ষায় উত্তীর্ণ হন তাঁর দাদা। ওই চঞ্চল ভারতীও দাদার থেকে অনুপ্রাণিত হয়েছে এই পরীক্ষায় বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *