আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Amit Shah: একুশে জুলাইয়ের আগেই ফের কলকাতায় আসছেন অমিত শাহ!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের কলকাতায় পা রাখতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। চলতি মাসেই তাঁর আসার খবর রয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৮ বা ১৯ তারিখ তিলোত্তমা থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী। জুলাই মাসের ১৮ তারিখ আমুলের কারখানা উদ্বোধনের কথা রয়েছে। আর ১৯ তারিখ ১৯ তারিখ সাংগঠনিক বৈঠক , এবং আলাদা করে সাংসদ এবং বিধায়কদের সাথে বৈঠক করবেন।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে  থেকেই প্রচারের উদ্দেশে একাধিকবার বাংলায় এসেছেন অমিত শাহ।  বিভিন্ন জনসভা থেকে প্রাক্তন শাসকদলের সমালোচনা করেন তিনি। দুর্নীতি ইস্যুতে বার বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেন।  সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে কলকাতায় আসেন তিনি। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এর পর ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যান তিনি। সেখান থেকেই তিনি ফের দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদের অবদানকে চাপা দেওয়া হয়েছিল বলে প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে সরব হন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সাধারণ জনতা ও তরুণ প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদের অবদান পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন।

এবার ফের কলকাতায় আসছেন অমিত শাহ। রাজ্যের মানুষকে তিনি ফের কী বার্তা দেন সেইদিকে তাকিয়ে আছে রাজ্য বাসী। সেই সঙ্গে সামনেই আছে একুশে জুলাই। এই দিনটিকে নিয়ে প্রাক্তন শাসকদলের সঙ্গে বর্তমান রাজ্য সরকারের টানাপোড়েন চলছে। একুশে জুলাইয়ের আগে কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসা রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *