আজকের দিনেখেলা

ওড়িশা এফসির বিপক্ষে আজ নামছে ইস্টবেঙ্গল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আইএসএলে গত কয়েক মরশুমের তুলনায় এবার অনেকটা ভালো শুরু করেছে ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লাল হলুদ শিবির। আজ ওড়িশা এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে অস্কার ব্রুজোর শিষ্যরা। বিধানসভার ভোটের জন্য ম্যাচটি সল্টলেক স্টেডিয়ামের বদলে গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে।

মঙ্গলবারের ম্যাচে অংশ নিতে রবিবারই গোয়ায় পৌঁছে গিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এ দিনের ম্যাচে জয় অস্কারের ছেলেদের একমাত্র লক্ষ্য। তবে তার আগে দলকে কিছুটা চিন্তায় রেখেছে এই দুই গুরুত্বপূর্ন ফুটবলার এর চোট। আনোয়ার এবং রশিদ দুজনেই বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। সে ক্ষেত্রে দলের হয়ে মঙ্গলবার মাঠে নামলেও তাঁরা পুরো ৯০ মিনিট খেলার সম্ভাবনা কম। গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে লাল কার্ড দেখেছেন লাল হলুদ বাহিনীর গুরুত্বপূর্ণ ফুটবলার মিগুয়েল। তাঁর শাস্তি তোলা নিয়ে ফেডারেশনকে চিঠি দিলেও কোনও জবাব আসেনি। তাই মিগুয়েলকে ছাড়াই টিম গুছোনোর চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজো।

আজকের ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে প্রথম চারে ঢুকে পড়বে লাল হলুদ শিবির। দেখা যাক আজকের ম্যাচে ইস্টবেঙ্গল তাদের কাঙ্খিত জয় তুলে নিতে পারে কি না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *