আজকের দিনেবাংলার আয়না

রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে দুর্ঘটনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা এবারে বিনপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদার কনভয়ে দুর্ঘটনা। ঘটনার জেরে আহত ২ পুলিশকর্মী। তবে বিদায়ী মন্ত্রী অক্ষত রয়েছেন তার কোন চোট আঘাত লাগেনি বলে খবর সূত্রের ।

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ১২ টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে, ১৬ নম্বর জাতীয় সড়কে । বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি কলকাতার দিকে যাবার সময় দাঁড়িয়ে থাকা কন্টেইনারে পিছনে ধাক্কা মারলে পুলিশের পাইলট গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় বলে যায়। আহত হয় একজন এসআই ও একজন কনস্টেবল। তাদের আশঙ্কজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বিনপুরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী মেদিনীপুরের দিক থেকে কলকাতা যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগদান করতে। তাঁর গাড়িটিকে ঘিরে নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। সেই গাড়িই বীরশিবপুর ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। বিদায়ী মন্ত্রী আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ।এই ঘটনায় মন্ত্রীর গাড়ির কিছু ক্ষতি হয়নি। রাতেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *