১টাকায় ফ্রিডম প্ল্যান দিচ্ছে বিএসএনএল, কারা পাবেন?
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- মোবাইল রিচার্জ প্ল্যানে ফের বড় চমক বিএসএনএল-এর । এবার রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি দিচ্ছে দারুণ অফার। নতুন গ্রাহকরা পাবেন ১ টাকায় সিম । শুধু তাই নয়, এই ট্যারিফে পাবেন এক টাকার ফ্রিডম প্ল্যান। তবে এই অফারটি কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্যই প্রযোজ্য ।
প্ল্যানটি কেমন ?
যখন সকল বেসরকারি কোম্পানিগুলো ট্যারিফের রেট বাড়িয়ে দিচ্ছে, ঠিক সেই সময় সকলকে চমকে দিয়ে বিএসএনএল আনলো অবাক করা প্ল্যান। মাত্র এক টাকায় সিমের সঙ্গে রিচার্জ প্ল্যান, তাও আবার দিনে ২ জিবি ডেটা, যত খুশি কলের সুবিধা। এখানেই শেষ নয়, আপনি পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যান আনার পর থেকেই সবার চর্চার কেন্দ্রে রয়েছে সরকারি কোম্পানির এই অফার।
সস্তায় সিম দিচ্ছে বিএসএনএল
কেবল নতুন গ্রাহকদের জন্যই এই ১ টাকার প্ল্যান এনেছে বিএসএনএল । পাশাপাশি এতে আপনি দিনে পাবেন ১০০টি এসএমএসের সুবিধা । যা আপনার প্রত্যেক দিন ব্যবহারের জন্য দারুণ কার্যকরী হতে পারে।
এই প্ল্যান পেতে কী করতে হবে
তবে অনলাইনে এই প্ল্যান আপনি পাবেন না। এই সিম কার্ড পেতে আপনাকে সরাসরি কাছের বিএসএনএল সার্ভিস সেন্টার বা অথরাইজড স্টোরে যেতে হবে। এই সিম কেনার জন্য অবশ্যই আপনাকে অবশ্যই কেওয়াইসি জমা দিততে হবে। অন্যথায় আপনি পাবেন না এই প্ল্যানের সুবিধা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে এই অফার। তাই দেরি করলে হাতছাড়া হবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই সুযোগ।
১ মাস হয়ে গেলে কী করবেন
আপনার ৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর, পরিষেবাটি চালু রাখতে আপনাকে রিচার্জ করতে হবে। এর জন্য বিএসএনএল বেশ কিছু সাশ্রয়ী প্ল্যান নিয়ে এসেছে। ১৫৩ টাকার একটি রিচার্জে আপনি ২৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। যাদের আরও বেশি ডেটার প্রয়োজন, তাদের জন্য ৫৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে, যা ৭০ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা দিয়ে থাকে। আপনি চাইলে ২৭৯৯ টাকার বার্ষিক প্ল্যানটিতে ৩৬৫ দিনের জন্য ৩ জিবি ডেটা ও কলিংয়ের সুবিধা পাবেন।
সাশ্রয়ী মূল্যে ওটিটি প্যাক
বিনোদনের জন্য বিএসএনএল দিচ্ছে ৪৯৯ টাকায় দারুণ ওটিটি প্যাক । এই এক প্যাকেই পাবেন জনপ্রিয় ওটিটি প্লাটফর্মগুলি দেখার সুবিধা। তাই যারা কম খরচে নতুন সিম পেতে চান, তাদের জন্য ‘১ টাকার ফ্রিডম প্ল্যান’ একটি চমৎকার সুযোগ।
