আজকের দিনেবাংলার আয়না

‘ব্ল্যা্কবোর্ডে স্টিকার সাঁটাবেন না’, কমিশনকে আর্জি খুদেদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া:- আগামীকাল রাজ্যের প্রথম দফার ভোগ। শুরু হয়েছে প্রস্তুতি। ভোটগ্রহণকারীরাও পৌঁছে গেছেন নির্দিষ্ট ভোটকেন্দ্রে। এরই মাঝে ভাইরাল হলো ছোট ছোট শিশুদের কাতর আর্জি।স্কুলের বোর্ডে লেখা ‘বিশেষ অনুরোধ,দয়া করে বোর্ডের উপরে STICKER লাগাবেন না। শ্রেণিকক্ষ যতটা সম্ভব পরিষ্কার রাখবেন।’

কিন্তু হঠাৎ কেন এই আবেদন?

নির্বাচনী পর্বের একটা বড় অংশ হয়ে ওঠে বিদ্যালয়গুলি এবং ক্লাসরুম। ভোটকেন্দ্র থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের থাকার ব্যবস্থা, ক্লাসরুম আদর্শ। কিন্তু ভোট মিটতেই ছবিটা বদলে যায়।পরিস্কার পরিচ্ছন্ন স্কুলে নোংরায় পরিণত হয়অ ব্ল‍্যাকবোর্ডে সাঁটা স্টিকার, মেঝেজুড়ে আবর্জনা, এলোমেলো বেঞ্চ-টেবিল।

পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের খটকাডি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষক জনার্দন মাহাতো। সেই ছবিতে দেখা যাচ্ছে, কচিকাঁচারা হাতজোড় করে রয়েছে ক্লাসরুমে। তাদের পিছনে রাখা ব্ল্যাকবোর্ডে লেখা – ‘দয়া করে ব্ল্যাকবোর্ডে স্টিকার লাগাবেন না।’ শিক্ষকরা জানাচ্ছেন, ভোটের পর বেশিরভাগ স্কুলের ব্ল‍্যাকবোর্ড নষ্ট হয়। মেরামতে খরচ হয় প্রায় হাজার টাকা।

তা যাতে না হয়, সেই জন্য হাতজোড় করে এই আবেদন জানানো হয়েছে। শিশুদের এই মরমী আবেদনে নির্বাচন কমিশন কি আদৌ সাড়া দেবেন? প্রশ্ন তুলছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *