ভোটের দিন এক গুচ্ছ নিষেধাজ্ঞা জারি কমিশনের, কি কি বন্ধ থাকবে ?
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের নির্বাচন একদম দোরগোড়ায় এসে গেছে। আগামী ২৩ শে এপ্রিল প্রথম দফায় ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কমিশন । ভোটের আগে কোন কোন পরিষেবা চালু থাকছে এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকছে জেনে নিন এখনই।
নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত এলাকায় ভোটগ্রহণ হবে সেখানে সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । বেসরকারি সংস্থাগুলিকেও তাদের কর্মীদের ভোটের দিন সবেতন ছুটি দিতে হবে। যদি কোন কর্মীর কর্মস্থল ভোটের এলাকার বাইরে হয় কিন্তু তার নিজের ভোট ঐ দিন থাকে তবে সংশ্লিষ্ট সংস্থা তাকে ছুটি দিতে বাধ্য। নির্বাচনের দিনগুলিতে সাধারণ জনজীবন নিয়ন্ত্রণ রাখতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অধিকাংশ বড়বাজার , দোকানপাট, শপিং কমপ্লেক্স এবং কলকারখানা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ জারি থাকছে। কমিশনের নির্দেশ অনুযায়ী কলিং স্টেশনের একদম কাছে থাকা ব্যাংকের শাখা গুলি বন্ধ থাকতে পারে। তবে বিশেষ প্রয়োজনে কাজ চললেও কর্মীদের ভোট দেওয়ার অধিকার সবার আগে সুনিশ্চিত করতে হবে । তবে এই নির্দেশিকায় সাধারণ মানুষের চিন্তার কোন কারণ নেই কারণ জরুরি পরিষেবা গুলি সম্পূর্ণ স্বাভাবিক রাখা হচ্ছে অন্যান্য দিনের মতো। ২৪ ঘন্টা হাসপাতাল ও নার্সিংহোম খোলা থাকবে। ওষুধের দোকানে অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে । দুধ এবং পানীয় জল সরবরাহে কোনোরকম সমস্যা হবে না । পরিবহনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে । সীমিত সংখ্যায় বাস অটো এবং ট্যাক্সিগুলি চলাচল করবে ।
সাধারণ মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোট দান করতে পারেন সে কারণেই কমিশনের এত বিধি নিষেধ বলে জানানো হয়েছে । ২৩শে এপ্রিলের পর আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট । ফলাফল ঘোষণা হবে ৪ই মে ।
