এক মশলার ধোঁয়াতেই কাটবে বাড়ির নেগেটিভিটি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ বাড়ি বাইরে থেকে সুন্দর হলেই হবে না। ভেতর থেকেও তা সুন্দর ও শুদ্ধ হওয়া জরুরী। এমন অনেক বাড়ি আছে যার ভেতরে প্রবেশ করলেই গা টা কেমন ভারী হয়ে যায়। অথবা হঠাৎ করেই বাড়ির সদস্যের সঙ্গে মনমালিন্য শুরু হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কোন কারণ ছাড়াই আপনার সন্তান রোগে ভুগছে। বাস্তুমতে, কোন নেগেটিভ বা অশুভ শক্তির কারণে এরকম হয়ে থাকে। জমি-বাড়ি-ফ্ল্যাট এগুলোর ক্ষেত্রে বাস্তু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই শাস্ত্রে এই ধরনের সমস্যার নানা সমাধান দেওয়া রয়েছে। বিশেষ একটা টোটকা রয়েছে যা খুব সহজেই এর সমাধান করতে পারবে।
বাস্তুমতে, লবঙ্গের ধোঁয়া ঘরের পরিবেশকে শুদ্ধ করে এবং প্রশান্তি আনে। আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত সমস্যা নিয়ন্ত্রণে আনতে লবঙ্গের জুড়ি মেলা ভার। এ ছাড়াও বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার অন্যতম কার্যকরী উপায় লবঙ্গের ধোঁয়া।
ঘরের নেতিবাচকতা দূর করতে
প্রতি দিন সন্ধ্যায় ধুনুচিতে প্রথমে কর্পূর এবং ফুল-সহ ৫-৭টি লবঙ্গ দিয়ে ধীরে ধীরে পোড়ান। কর্পূর থাকার ফলে এর ধোঁয়া হবে। সেই ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দিন।
ঘরের কোণা, বিশেষ করে যেখানে গেলে ভারাক্রান্ত বোধ হয়, সেই সমস্ত স্থানগুলিতে বেশি করে এই ধোঁয়া ছড়িয়ে দিন। এটি আপনার বাড়ির পরিবেশকে বিশুদ্ধ করতে এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।
আর্থিক বাধা কাটাতে
যদি কঠোর পরিশ্রমের পরেও আর্থিক উন্নতি না হয়, তবে প্রতি শুক্রবার রাতে একটি পিতলের পাত্রে ৫টি লবঙ্গ এবং ৩টি এলাচ জ্বালিয়ে দিন। এই সুগন্ধি ধোঁয়া ঘরে ছড়িয়ে দিলে আর্থিক স্থিতিশীলতা আসে এবং পজ়িটিভ শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।
১১টি লবঙ্গ নিন এবং সেগুলি কর্পূর ও কিছু হলুদ সর্ষের বীজের সঙ্গে পোড়ান। পোড়ানোর সময় এর ধোঁয়া ছড়িয়ে দিন, বিশেষ করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের (দোকান/অফিস) চারপাশে।
বাস্তুদোষ কমাতে
লবঙ্গের ধোঁয়া বাড়ির সেই সব জায়গায় শক্তির ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে যেখানে বাস্তুদোষের সমস্যা রয়েছে। যেমন, শৌচাগারের কাছের জায়গা বা বাড়ির অন্ধকার কোণ।
কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে ধোঁয়াটি সেই স্থানে কিছু ক্ষণ থাকতে দিন যেখানে বাস্তুদোষ আছে বলে আপনার সন্দেহ হয়। এর সঙ্গে সামান্য গুগ্গুল যোগ করতে পারেন। বাড়িতে লবঙ্গ পোড়ানো এবং কর্পূরের ধোঁয়া দিলে একটি বিশুদ্ধ পরিবেশের সৃষ্টি হয়।
এটি মাসে অন্তত একবার করুন। লবঙ্গের ধোঁয়া পরিবারে বিষণ্ণতা এবং মানসিক চাপ কমাতে অনেকটাই সাহায্য করবে।
