ISL-Football : জয়ের রাস্তায় ফিরতে আজ পাঞ্জাব এফসির মুখোমুখি মোহনবাগান …..
কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি আইএসএলে দুর্দান্ত শুরু করেছিল মোহনবাগান। প্রথম চার ম্যাচে জয় পাওয়ার পর পরের তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সার্জিও লোবেরার ছেলেরা। যার মধ্যে ছিল দুটি ড্র ও একটি হার। জয়ের রাস্তায় ফেরার লক্ষ্যে আজকে ঘরের মাঠে তারা মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এফসির। যুবভারতীতে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তাদের ম্যাচ শুরু হবে।
এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না বাগান কোচ লোবেরা । শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসির থেকে তাদের পয়েন্টের পার্থক্য এখনো চার। সুতরাং জয়ের রাস্তায় ফিরতেই হবে সবুজ মেরুন শিবিরকে । ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন “তিনটি ম্যাচেই দল ভালো খেলেছে, শুধু মুম্বাই ম্যাচটি জেতার মত আমরা খেলতে পারেনি। বেঙ্গালুরু ও জামশেদপুরের বিরুদ্ধে দুটো আছে আমাদের অন্তত তিনটা পয়েন্ট পাওয়া উচিত ছিল । দুটো ম্যাচে আমরা দাপট দেখেছি বেঙ্গালুরু ম্যাচের শেষ দিকে দ্বিমিক্রি বলে সুযোগ হাতছাড়া না করলে তিন পয়েন্ট পেতাম জামশেদপুরের বিরুদ্ধে এক গোলে এগিয়ে শাখার পরেও অনেক সুযোগ করেছিলাম কাজে লাগাতে পারেনি উল্টে শেষ মুহূর্তে ভুল করে মনোযোগের অভাবে গোল হজম করেছি । পাঞ্জাব ম্যাচে যাতে এই ভুলের পুনরাবৃত্তি না হয় তার জন্য ফুটবলারদের সঙ্গে কথা বলেছি এবং অনুশীলনও করেছি”।পাঞ্জাব এফ সির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জোটের কারণে খেলতে পারবেন না, আপুইয়া । বাকি ফুটবলারদের অবশ্য চোট আঘাত সমস্যা নেই । আপুইয়ার জায়গায় দীপক ট্যাংরিকে খেলানো হতে পারে ।
মোহনবাগান এই মরশুমে এখনো পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অর্জন করেছে আর তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে । প্রতিপক্ষকে কোনভাবেই হালকাভাবে নিতে চান না মোহনবাগানের হেড স্যার লোবেরা । এইবার দেখার অপেক্ষায় এটাই জয়ের চেনা রাস্তায় মোহনবাগান ফিরতে পারে কিনা ?
