Yogi-BJP : বঙ্গে আজ বিজেপির প্রসারে আসছেন যোগী, কোথায় কখন তার কর্মসূচি জেনে নিন …..
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের বিধানসভা নির্বাচনে এখন জমজমাট প্রচার চলছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক দলের সাথে জোড় প্রচার চালাচ্ছেন। আজকে রবিবাসরীয় দিনে পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনটি জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে আগেও দেখতে পাওয়া গিয়েছে যোগী আদিত্যনাথকে । পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের কাছে যোগীর জনপ্রিয়তা অনেক সে কারণেই তাকে ২৬ এর ভোটের আগে ফের প্রচারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বপ্রথম আজ সোনামুখীতে বেলা ১১ঃ৩০ মিনিটে প্রথম সভা করবেন তিনি। তারপর দ্বিতীয় সভা হবে দুপুর ১২ঃ৪৫ মিনিটে নন্দকুমারে । এবং তৃতীয় সভা অনুষ্ঠিত হবে দক্ষিণ কাঁথিতে দুপুর দুটো থেকে। রাজ্যে পাখির চোখ বিধানসভা ভোট এবং তাকে কেন্দ্র করে প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আজ শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দুপুর একটা থেকে প্রধানমন্ত্রী সভা করার কথা রয়েছে । অন্যদিকে রাজ্যের চারটি জায়গায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছাতনা, ওন্দা, খণ্ডঘোষ এবং আসানসোলে সভা করা কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও একাধিক কর্মসূচি রয়েছে ডানলপ, কেশপুর এই দুটি জায়গায় সবার পাশাপাশি ময়না বিধানসভায় রোড শো করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ।
