আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন, বাদ ২৭ লক্ষ নাম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত ২৮ শে ফেব্রুয়ারি এস আই আর প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম । তারপরে বেশ কয়েকটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে । এরপর গতকাল সোমবার মধ্যরাতে বিবেচনাধীন অবস্থায় থাকা ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে কমিশনের পক্ষ থেকে। সেখানেও বাদ পড়েছে বিপুল সংখ্যক নাম ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী চূড়ান্ত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বাদ পড়েছে মোট ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম । ৬০ লক্ষের কাছাকাছি ভোটার বিবেচনাধীন ছিলেন তার মধ্যে তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ্য ৬৮ হাজার ১১৯ জন ভোটার । কমিশন জানিয়েছে এই তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে ট্রাইব্যুনালে আবেদনের পর ভোটার তালিকায় নাম উঠলে তারা যদি প্রথম দফার নির্বাচনের ভোটার হন তারা এবার ভোট দিতে পারবেন না । কমিশন জানিয়েছে ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জনের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এদিনের তালিকায় । বাকি থাকা ২২ হাজার ১৬৩ জনের ই – স্বাক্ষর এখনো করা হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল সোমবার জানান, সোমবার রাত ১২টার মধ্যে প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। আজ রাত ১২টার পর্যন্ত বিচারাধীন তালিকায় থাকা যাঁদের নাম প্রকাশিত হবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন।
এমনকী যদি কারও নাম এই নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালের সবুজ সঙ্কেত পেয়ে যায় তাঁরাও ভোট দিতে পারবেন। কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে যে সব নাম প্রকাশিত হবে কিংবা ট্রাইব্যুনালে মীমাংসা হবে তাঁরা আর প্রথম দফায় ভোট দিতে পারবেন না।
কিন্তু কেউ যদি দ্বিতীয় দফার ভোটার হন, তাহলে তাঁদের ভোট দিতে কোনও বাধা থাকবে না। একই নিয়ম দ্বিতীয় দফার ক্ষেত্রেও। ৯ এপ্রিল রাত ১২টার মধ্যে যাঁদের নাম ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরুদ্ধার হবে তাঁরা ভোট দিতে পারবেন। কারণ, ওই দিন রাত ১২টার পরে দ্বিতীয় দফার তালিকা ফ্রিজ হয় যাবে ।

রাজ্যে ২৭ লক্ষের বেশি ভোটারের ভাগ্য এখন ট্রাইব্যুনালের হাতে ঝুলে । এখন দেখার অপেক্ষা এটাই ট্রাইবুনালে কতজন ভোটারের নাম তালিকায় ওঠে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *