NASA : মহাকাশে টয়লেট বিপর্যয়, চাঁদে যাওয়ার পথে শৌচাগার বিকল Artemis 2-এর !
কিউ ইন্ডিয়া বাংলা :- চাঁদে যাওয়ার পথে মহাকাশেই শৌচাগার বিপর্যয়। দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় মহাকাশচারীদের । চাঁদে পৌঁছানোর আগে বিকল হয়ে গেছে Artemis 2 এর শৌচাগার । প্লাস্টিকের ব্যাগই এখন ভরসা সেখানেই তাদের প্রস্রাব ভরতে হচ্ছে।
চাঁদের অভিমুখে যাত্রা শুরুর পর দুই-তৃতীয়াংশ পথ পেরিয়ে গেছে Artemis 2 । এই চন্দ্র অভিযান ঘিরে মানুষের উত্তেজনা বাড়ছে কারণ এই প্রথম চাঁদের উল্টে পিঠের দর্শন পৃথিবী । তাই চাঁদের মাটি না ছুলেও এই অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা চলছে । কিন্তু হঠাৎ এই মাঝপথে ঘটে যায় বিপত্তি। ক্যাপসুলের মধ্যে থাকা শৌচাগারটি হঠাৎই বিকল হয়ে যায় । উড়ান নেওয়ার কিছুক্ষণ পরে এই বিপত্তি ঘটে বর্তমানে সেটির উপর ভরসা করা যাচ্ছে না । নাসার পক্ষ থেকে মহাকাশচারীদের উদ্দেশ্যে বলা হয়েছে যতটা সম্ভব শৌচাগার এড়িয়ে যাওয়ার জন্য । পরিবর্তে তাদেরকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে । ইঞ্জিনিয়াররা মনে করছেন টয়লেট সিস্টেমের লাইনে বরফ ঢুকে যেতে পারে । যার কারণে বর্জ্য ঠিকঠাক বের হতে পারছে না । মলত্যাগের সমস্যা না হলেও প্রস্রাব বেড়ানোর লাইনটিতে সমস্যা হচ্ছে বলে ধারণা । মহাকাশযানটিতে চারজন মহাকাশচারী রয়েছেন যার মধ্যে তিনজন আমেরিকার নাগরিক এবং একজন কানাডার । এই প্রথম চাঁদের অন্ধকার পিঠের ছবি তুলবেন তারা। ৫৩ বছর পর এই প্রথম মহাকাশচারীদের নিয়ে চন্দ্র অভিযান করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ।
ইতিমধ্যেই নজির স্থাপন করে ফেলেছে Artemis 2 চন্দ্র অভিযান। মহাকাশে মানুষ নিয়ে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দিয়েছে মহাকাশযানটি, পৃথিবী থেকে ২ লক্ষ ৫২ হাজার মাইলের বেশি দূরত্বে। আমেরিকার নাগরিক নন, এই প্রথম এমন কেউ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছেন, কানাডার জেরেমি হ্যানসেন। ক্রিস্টিনা কচ এবং ভিক্টর গ্লোভার প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে রেকর্ড গড়েছেন।
