Election Commission : তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগ, কমিশন সাসপেন্ড করলো ৩ জওয়ানকে !
কিউ ইন্ডিয়া বাংলা:-তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে । ইউনিফর্ম পড়েই তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভিডিও ভাইরাল হয় । তারপরেই ৩ জওয়ানকে সাসপেন্ড করা সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন । ঘটনাটি বীরভূম জেলার সিউড়ির।
সূত্রের খবর, শনিবার বীরভূমের এক এলাকায় টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর। কিন্তু ডিউটি চলাকালীন আচমকাই তিন জওয়ান ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় কার্যালয়ে। সেখানে বসে থাকা কর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বলে অভিযোগ। পাশাপাশি শুরু হয় জোরদার ক্যারাম খেলা। প্রায় এক ঘণ্টা ধরে চলে সেই খেলা। ক্যারাম খেলার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে এবং কমিশন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সাসপেন্ড করে। সূত্রের খবর সাসপেন্ড হওয়া ওই তিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে ।
প্রসঙ্গত এর আগেও বিএসএফের কয়েকজন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল কমিশন । এরপর সিউড়ির ঘটনায় তিনজনকে সাসপেন্ড করলো কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ভাবমূর্তি যাতে কোনভাবেই কালিমালিপ্ত না হয় যাতে কোনভাবে পক্ষপাত মূলক আচরনের অভিযোগ না ওঠে সেদিকে সচেষ্ট নির্বাচন কমিশন সে কারণেই এই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত।
