আজকের দিনেআবহাওয়াবাংলার আয়না

কালবৈশাখীর দাপট, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চৈত্র মাসের শুরু থেকে প্রায় প্রতি দিনই রাজ্যের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে, শুক্র ও শনিবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই সম্ভাবনার জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী দুই থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই ।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র এবং শনিবার কালবৈশাখীর পূর্বাভাসও দিল আবহাওয়া দফতর। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী ২-৩ দিনে পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না । বুধবার দক্ষিণবঙ্গে হাওড়া ,হুগলি, দুই ২৪ পরগনা , ঝাড়গ্রাম , দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং নদিয়ায় হালকা থেকে মাঝারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় সামন্য বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবারও কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলার ঝড় বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত । পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বাড়বে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *