আজকের দিনেতিলোত্তমা

মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবদের বদলিতে ক্ষুব্ধ মমতা, চিঠি কমিশনকে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – বাংলায় নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই একগুচ্ছ আমলা ও প্রশাসনিক আধিকারিকদের অপসারণ করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে গতকাল সোমবার তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লিখেছেন, ‘একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিযোগ তাঁর।

রবিবার গভীর রাতে প্রথমে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে বদলি করে কমিশন। এবং তাঁর কিছুক্ষণ পরেই জানা যায় রাজ্যের পুলিশের ডিজি-র পদ থেকে পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকেও সরিয়ে দেওয়া হয়। এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, ডিজি (কারা) পদে বদল আনা হয়েছে ।আমলা ও প্রশাসনের শীর্ষ কর্তাদের এমন আকস্মিক বদলিতে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে । কারণ অতীতে বদলি হয়নি এমনটা নয় , একসঙ্গে এত জন আধিকারিকদের বদলির নজির মনে করতে পারছেন না ।
কোনও যুক্তিযুক্ত কারণ ছাড়াই এই বদলি করা হয়েছে বলে এ দিনের চিঠিতে অভিযোগ করেছেন মমতা। তিনি লিখেছেন, ‘কেন তাঁদের সরিয়ে দেওয়া হলো, তাঁদের ত্রুটি কোথায় ছিল, সেই সংক্রান্ত কোনও কিছু না জানিয়েই বদলি করে দেওয়া হয়েছে।’ মমতার অভিযোগ, আগেও বদলি হয়েছে সেখানে সৌজন্য ছিল । আগে তিনজনের প্যানেল দিতে বলা হতো তার মধ্যে একজনকে বেছে নিত কমিশন । এবার কোনকিছু না জানিয়েছে এই বদলি করেছে তারা । মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন “গভীর উদ্বেগের বিষয় হলো, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পুরোপুরি একতরফা ভাবে তাঁদের সরিয়ে দেওয়া হলো।”

প্রসঙ্গত রাজ্যের মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নরিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংযমিত্রা ঘোষ , নতুন সিপি অজয়কুমার নন্দ , নতুন ডিজি হিসাবে সিদ্ধিনাথ গুপ্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *