আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket : অবিশ্বাস্য ইনিংস সঞ্জুর, রেকর্ড রান তাড়া করে সেমিফাইনালে ভারত ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল ভারত। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১৭৪ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত, আজকের ম্যাচের আগে টি-টোয়েন্টির বিশ্বকাপে সেটাই ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড । আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৫ রান তাড়া করে জিতল টিম ইন্ডিয়া। একা কুম্ভ হয়ে লড়লেন সঞ্জু স্যামসন। ক্রিকেটের নন্দনকাননে নতুন কীর্তি ভারতের । আজকে জয়ের ফলে ৫ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে সূর্য বাহিনী।

আজকে দলে প্রথম একাদশে কোন পরিবর্তন করেনি ভারত । টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক । ভারতের বোলাররা প্রথমদিকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাগালে রাখলেও ম্যাচ যত গড়ায় তত ভয়ংকর হয়ে ওঠেন। গেইলের দেশের ব্যাটাররা । অধিনায়ক শাই হোপ ৩২ রান করে ফিরে যান । তার পর ম্যাচের নবম ওভার থেকে রুদ্রমূর্তি ধারণ করেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা । রোস্টন চেজ ৪০, সিমরন হেটমায়ার ১২ বলে ২৭ রান করেন। এবং শেষের দিকে রভম্যান পাওয়েল ৩৪ ও জেসান হোল্ডার ৩৭ রানের দ্রুতগতির ইনিংসের সৌজন্যে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ।
রেকর্ড পরিমাণ রান তাড়া করতে নেমে ওভারপ্রতি ১০ রান তুলতে থাকেন ভারতীয় ব্যাটাররা । কিন্তু ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলে ছন্দপতন হয় । দায়িত্বজ্ঞানহীন শর্ট খেলে আকিল হোসেনের বলে সিমরন হেটমায়ার এর কাছে ক্যাচ দেন অভিষেক শর্মা । মাত্র ১০ রান করে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি ফিরে যান । ফর্মে থাকা ঈশান কিষান দুটি বাউন্ডারি মারলেও দশ রানের বেশি তিনি করতে পারেননি এই ম্যাচে। উইকেট পড়তে থাকলেও নিজের দায়িত্ব অবিচল থাকেন সঞ্জু স্যামসন। কখনো অধিনায়ক সূর্য আবার কখনো তিলক বর্মাকে নিয়ে দলের ইনিংস কে টানতে থাকেন তিনি। সূর্য কুমার যাদব ১৮ এবং তিলক বর্মা ২৭ রান করে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠে থেকে ভারতকে জেতান সঞ্জু । ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি, ম্যাচের উইনিং শটটি তার ব্যাট থেকে আসে ।

আজকে জয়ের ফলে আগামী ৫ই মার্চ মুম্বাইতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারে কিনা সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *