আজকের দিনেখেলাভারত

Cricket-J & K : ইতিহাস গড়লো জম্মু কাশ্মীর, কর্ণাটককে হারিয়ে প্রথমবার রঞ্জি জয় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ৬৭ বছরের অপেক্ষার অবসান, রঞ্জির শিরোপা জিতে ইতিহাস লিখল জম্মু-কাশ্মীর । প্রথম ইনিংসে লিড এর সুবাদে চ্যাম্পিয়ন হন আকিব নবি – পরশ ডোগরারা। শনিবার হুবলির KSCA স্টেডিয়ামে ফাইনালে শক্তিশালী কর্নাটকের সঙ্গে ড্র করে প্রথম বার রঞ্জি ট্রফির শিরোপা জিতে নিল তারা।

ফাইনালে জম্মু ও কাশ্মীর প্রথম ইনিংসে ৫৮৪ রানের পাহাড় গড়ে। জবাবে কর্নাটকের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৯৩ রানে। প্রথম ইনিংসেই ২৯১ রানের বড় লিড পেয়ে যায় আব্দুল সামাদ- আকিব নবিরা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা দাপট দেখান। পঞ্চম ও শেষ দিনে ৩৪২/৪ পর্যন্ত পৌঁছে যায় দল। সব মিলিয়ে লিড দাঁড়ায় ৬৩০ রানেরও বেশি। কর্নাটক শেষ দিনে একটি উইকেটও নিতে পারেনি, যা ম্যাচে জম্মু ও কাশ্মীরের আধিপত্য প্রমাণ করে। নিয়ম অনুযায়ী, ফাইনাল ড্র হলে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতেই ফল নির্ধারণ করা হয়। সেই হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে জম্মু কাশ্মীর।প্রথম ইনিংসে জম্মু কাশ্মীর এর হয়ে সেঞ্চুরি করেন শুভম পুন্ধির (১২১) । ইয়াওয়েন হোসেন খান (৮৮) , অধিনায়ক পরশ ডোগরা ও কানাইয়া ওয়াধাওয়ান ৭০ রান করে করেন । সাহিল লত্রা ১৩৮ বলে ৭২ রান করেন । জম্মু কাশ্মীর এর দেওয়া বিরাট রানের লক্ষ্যমাত্রার সামনে মায়াংক আগরওয়াল ছাড়া কর্নাটকের কোনো ব্যাটার লড়াই করতে পারেননি। মায়াংক এর সংগ্রহ ১৬০ রান । বাকি ব্যাটাররা বিশাল রানের চাপে জম্মু কাশ্মীর এর বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন । ২৯৩ রানে শেষ হয়ে যায় কে এল রাহুলদের দলের প্রথম ইনিংস।এই সাফল্য শুধুমাত্র কয়েক জন ক্রিকেটারের নয়, গোটা দলের সম্মিলিত প্রয়াসের ফল। পেসার আকিব নবি ,পুরো মরশুম জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। ফাইনালেও পাঁচ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই মরশুমে এটি তাঁর সপ্তম বার পাঁচ উইকেট শিকার। দুর্দান্ত বোলিং এর সুবাদে তিনি এবারের রঞ্জি ট্রফির সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সব বিভাগে অসাধারণ পারফরম্যান্স করেছে জম্মু-কাশ্মীর। গত কয়েক বছরে কোয়ার্টার ফাইনালে পৌঁছেও ব্যর্থ হয়েছিল তারা। কিন্তু এ বার আর নার্ভাস হয়নি তারা। প্রথম বার ফাইনালে উঠে সরাসরি ট্রফি জিতে নেয়।

রঞ্জি ট্রফি জয়ের পর গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন জম্মু কাশ্মীর এর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । এই জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন এই সাফল্য জম্মু কাশ্মীর এর বাচ্চাদের খেলাধুলার ক্ষেত্রে আরো অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *