আইনি নোটিস পেলেন ধোনি। ঠিক কী অভিযোগ ক্যাপ্টেন কুলের বিরুদ্ধে ?
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ শুরুর আগেই আইনি জটিলতায় মহেন্দ্র সিং ধোনি । ঝাড়খন্ড রাজ্য হাউসিং বোর্ড আইডি নোটিশ পাঠিয়েছে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে। অভিযোগ করা হয়েছে রাঁচিতে কার নামে যে জমি বরাদ্দ করা হয়েছে তার অপব্যবহার করছেন ধোনি।
সূত্রের খবর, ঝাড়খন্ড হাউসিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান বলেছেন ” রাচির ওই জমি শুধুমাত্র বসবাসের জন্য দেওয়া হয়েছিল । কিন্তু এখন ব্যবসায়িক কারণে জমিটি ব্যবহার করা হচ্ছে । বিষয়টি তাদের নজরে এসেছে। অর্থাৎ যে শর্তে জমিটি দেওয়া হয়েছিল সেটি লঙ্ঘন করা হচ্ছে ” । শুধু প্রাক্তন ভারত অধিনায়ক কে নয় আরো অনেককে নোটিশ পাঠিয়ে জানতে যাওয়া হয়েছে কেন ওই জমি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে ?ঝাড়খন্ড হাউসিং বোর্ড আরও জানিয়েছে এই জমিতে বেসরকারি চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে । অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করে । এই বিষয়ে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদের পক্ষ থেকে যদি উপযুক্ত উত্তর না আসে তাহলে ওই জমির বরাদ্দ বাতিল করা হবে। জানা গিয়েছে, ওই বিতর্কিত জমিটি হার্মু রোডে যেখানে আগে মহেন্দ্র সিং ধোনি থাকতেন । এখন তিনি সেখানে থাকেন না ।একই ধরনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। হার্মু রোডের এই বিতর্কিত জমিতে ঝাড়খন্ড বিজেপির রাজ্য কার্যালয় রয়েছে । এই বিষয়ে তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে । তদন্ত চলছে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।
এবার দেখার অপেক্ষায় জমির অপব্যবহারের নোটিশ পাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি, এই জমির সাথে যুক্ত নোটিশ পাওয়া অন্যান্য ব্যক্তি এবং ঝাড়খন্ড ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নোটিসের উত্তরে জবাবে কী বলা হয় ?
