আজকের দিনেবাংলার আয়না

নাবালিকা ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে শ্লীলতাহানি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বারুইপুর এলাকায় এক অত্যন্ত উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। প্রথম শ্রেণির এক ছোট্ট স্কুলছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি ছোট দোকানের সামনে দাঁড়ালে সেখানে থাকা এক বৃদ্ধ তাঁকে মিষ্টি বা খাবার দেওয়ার কথা বলে দোকানের ভিতরে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই শিশুটির সঙ্গে অশালীন আচরণ করা হয়। কিছুক্ষণ পরেও মেয়ে বাড়ি না ফেরায় তার মা খোঁজ করতে বের হন। খুঁজতে খুঁজতে তিনি ওই দোকানের সামনে মেয়ের জুতো পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি ভিতরে ঢুকে পড়েন এবং মেয়েকে অসুস্থ ও আতঙ্কিত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ছুটে আসেন।

খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা করা হয়। পুলিশ জানিয়েছে, পকসো আইনে (শিশু সুরক্ষা আইন) মামলা দায়ের হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পরিবারের সদস্যরাও চান, যাতে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। পুলিশ জানিয়েছে, শিশু ও পরিবারের নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শিশুরা একা কোথাও না যায় এবং অপরিচিত কারও প্রলোভনে সাড়া না দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *