ছাত্রীকে অশালীন মেসেজ শিক্ষকের
কিউ ইন্ডিয়া বাংলা :- রাতবিরেতে যখন তখন একাদশ শ্রেণির এক ছাত্রীকে অশালীন ভাষায় মেসেজ পাঠাতেন বালুরঘাটের এক নাম স্কুলের শিক্ষক। সেই ঘটনায় ক্লাসের ছাত্রীরা হিরে ধরে অভিযুক্তই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করেন । ওই ছাত্রী শিক্ষককে চড় ও মারেন। ঘটনার ভিডিও রেকর্ড করা হয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং পরবর্তীকালে সমাজ মাধ্যমে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবং তারপর থেকেই শুরু হয়েছে চাঞ্চল্য। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা ।
স্থানীয় সূত্রের খবর বালুরঘাটে একটি নামে স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপ মারফত অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে ফুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। একদিন ওই শিক্ষককে একটি ক্লাস রুমের দরজা বন্ধ করে অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে ছাত্র-ছাত্রীরা । প্রকাশ্যে তাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়। তাকে নাখ খত দেওয়ানো হয় । ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে কেউ একজন এই ভিডিওটি সম্পূর্ণভাবে রেকর্ড করে এবং পরবর্তীকালে সমাজ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায় । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলেও শিক্ষকের কান্ড কম গুরুতর নয় । এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক সৃজিৎ সাহা বলেন ” বিষয়টি আমাদের নজরে এসেছে । কেন কিভাবে এই ঘটনাটি ঘটলো তার খতিয়ে দেখা হচ্ছে ” ।ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটির রিপোর্ট না আসলে এ বিষয়ে কিছুই মন্তব্য করা যাবে না। এই ব্যাপারে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সুজয় কৃষ্ণ মহন্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন “এই বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই, সংবাদ মাধ্যমের থেকেই বিষয়টি জানতে পারলাম । আমি সমস্ত বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব ” ।
ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ । একদিকে স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আর ছাত্র-ছাত্রীদের প্রকাশ্যে শাস্তি দেওয়া । এই দুটি বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে । তদন্তের রিপোর্টে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে বালুরঘাটবাসী।
