আজকের দিনেবাংলার আয়না

চুরির অভিযোগে ধৃত গাড়ি চালক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অভিনব চুরির ঘটনা ঘটলো দক্ষিণেশ্বরের নিকট আলমবাজারে । সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এক মহিলা তার গাড়ি করে পার্লারে আসেন। ওই গাড়ির চালক পার্লারের বাইরে মালকিনের জন্য অপেক্ষা না করে সে গাড়ি নিয়ে মালকিনের বাড়ি ফিরে আসে। এবং সেখান থেকে হাতিয়ে নেয় মালকিনের নগদ টাকা ও ডেবিট কার্ড । নগদ টাকা ও এটিএম কার্ড চুরির পর পুনরায় ওই পার্লারের সামনে চলে আসে মালকিন কে বাড়ি নিয়ে যেতে । অভিযোগকারী ওই মহিলা বাড়ি ফিরে দেখেন তার টাকা ও ডেবিট কার্ড উধাও । দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানালে পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে ওই গাড়িটির চালক দীপু কড়িকে গ্রেপ্তার করে।

মহিলার নাম শ্বেতা বর্ধন , তিনি জানান গত ২৮শে জানুয়ারি তিনি পার্লারে যান । সেদিন আলম বাজারের এসপি ব্যানার্জি রোডের এক গাড়ি চালককে দৈনিক মজুরিতে নিয়ে গিয়েছিলেন । পুলিশকে তিনি জানান ওই গাড়িচালকের তিনি পার্লারের বাইরে অপেক্ষা করতে বলেছিলেন । কিন্তু সে অপেক্ষা না করে গাড়ি নিয়ে তার বাড়ি এসে টাকা ও ডেবিট কার্ড চুরি করে । বাড়ির চাবি যেহেতু গাড়িতেই রাখা ছিল সেটার সুযোগ নেয় এই অভিযুক্ত চালক দীপু কড়ি। সিসিটিভি ক্যামেরার ভিডিও অভিযুক্ত এই চালককে ধরিয়ে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *