ঘাটাল সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ
কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের দুর্নীতির নতুন অভিযোগ উঠে আসলো । ঘাটালের ক্ষীরপাই এলাকার একটি সমবায় ব্যাংকে এই অভিযোগ ওঠে ।
সমবায় ব্যাংকের এই শাখায় সৌমেন বাইরির নিয়োগ সম্পূর্ণরূপে বেআইনি, তিনি কোন সাধারণ মানুষ নন এই ব্যাংকেরই চেয়ারম্যান মন্টু বাইরির ছেলে । শুধু একজন নয় আরো আঠারো জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে এসছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। তাদের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে সমবায় দপ্তর । ঘাটালের এই শাখার অন্তর্গত সমবায় ব্যাংকে দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল এবং যা নিয়ে অসন্তোষ ও ছিল অনেকের মুখে। এই ব্যাঙ্ক বোর্ডের এক বিক্ষুদ্ধ সদস্য গোলাম মুস্তাফা জানিয়েছেন ব্যাংক নামমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশনা ছিল কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করে। দুর্নীতি এই ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের ।
একথা বলা বাহুল্য শাসক দলের প্রতি স্বজনপোষণ ও টাকা নিয়ে নিয়োগে দুর্নীতি অনেক আগেই দেখেছিল রাজ্যবাসী । ঘটনার সঙ্গে যুক্ত প্রভাবশালীদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধারও হয়েছিল । দুর্নীতির অভিযোগে অনেকে জেলও খেটে ছিলেন বা বর্তমানে অনেকে জেল খাটছেন । এমতাবস্থায় ঘাটালের এই ঘটনা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলবে এ কথা সহজেই বলা যায়।
