আজকের দিনেবাংলার আয়না

শাসক দলে যোগ দিলেন চন্দন মণ্ডল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জল্পনা সত্যি হলো। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ময়না বিধানসভার প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মন্ডল। বিধায়ক অশোক দিন্দার বিরোধী হিসেবে তিনি পরিচিত । আজ তৃণমূল ভবনে সরাসরি উপস্থিত হয়ে ভোটের আগে শাসক-শিবিরে নাম লেখালেন ।

দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন চন্দন মন্ডল । তারপরে বিজেপি যোগদান করেন তিনি । ময়না বিধানসভার বিজেপি বিধায়ক তারকা ক্রিকেটার অশোক দিন্দার সঙ্গে তার বনিবনা না হওয়া জেলার রাজনীতিতে সর্বজনবিদিত । দীর্ঘদিন জল্পনা চলছিল তিনি বিজেপি ছাড়তে পারেন । আজ ১৩ ই ফেব্রুয়ারি শুক্রবার তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দলবদল করলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দন জানান, তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত কোন রাজনৈতিক কারণে নয় নৈতিক সিদ্ধান্ত। বিজেপিতে থেকে ময়নার মানুষের জন্য তিনি কোন কাজ করতে পারছিলেন না সেই কারণেই তিনি দল পাল্টানোর সিদ্ধান্ত নিলেন । ময়নার বিধায়ক অশোক দিন্দা সাধারণ মানুষের জন্য কোন কাজ করেননি বলে অভিযোগ করেন ।

রাজনৈতিক মহলের একাংশের দাবি চন্দ্র মন্ডল একজন সংগঠক । সংগঠনের সম্পূর্ণ বিষয় এ ছাড়া ভোট পর্ব দেখভাল করতেন তিনি । তিনি তৃণমূলে যোগ দেওয়ায় ময়না বিধানসভায় বিজেপি কিছুটা দুর্বল হবে হলে মতামত। এ বিষয়ে বিজেপির বিধায়ক অশোক দিন্দার কোন প্রতিক্রিয়া এখনো অব্দি পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *