ভয়ংকর গরম পড়ার সতর্কবার্তা, এমনকি ছাপিয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডও
কিউ ইন্ডিয়া বাংলা:- এবারের গ্রীষ্মকালে সাম্প্রতিক অতীতের তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড ভাঙতে পারে । এল নিনোর প্রভাবেই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি হবে ।
পশ্চিমবঙ্গসহ গোটা দেশের বড় অংশ শীতের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে । যেখানে নভেম্বর মাসের শেষ দিক থেকে গোটা ডিসেম্বর মাস জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডার প্রভাব ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করেছে । দিনের গড় তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে । আবহাওয়াবিদরা আগেভাগেই জানিয়েছিলেন যে প্রশান্ত মহাসাগরের উত্তপ্ত জলতল এর সৌজন্যে এবছর ভারতীয় উপমহাদেশের রীতিমতো চড়া গরম পড়তে চলেছে। শুধু তাই নয়,বৃষ্টিও এই বছর কম হবে বলে জানা যাচ্ছে। ।
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে এবং মার্চ মাসে সেই তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রি।
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আগামী কয়েক দশকেই লক্ষাধিক মানুষ চরম তাপমাত্রায় কষ্ট পেতে পারেন । গবেষকরা বলেছেন যে বৈশ্বিক তাপমাত্রা বড় দুই ডিগ্রী বৃদ্ধি পায় , ২০৫০ সালের মধ্যে তাহলে ৩.৭ বিলিয়ন অর্থাৎ ৩৭০ কোটি মানুষ এক্সট্রিম হিটের সম্মুখীন হবে । কানাডা সুইজারল্যান্ড এর মত ঠান্ডা দেশেও প্রয়োজন হতে পারে এয়ার কন্ডিশন।
গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাপমাত্রা যেমন বাড়বে ,ঠিক তেমনি তীব্র জল সংকটের মুখে পড়বে একাধিক শহর । এই তালিকায় রয়েছে আমাদের দেশের রাজধানী দিল্লি ও । এছাড়া আমাদের দেশের ২৮ টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ ১৭ টি রাজ্য জল সংকটের নিরিখে ” উচ্চ সতর্কতামূলক জায়গায় ” আছে ।
