বিয়ের পাগড়ি দিয়েই স্বামীকে খুন
কিউ ইন্ডিয়া বাংলা :- বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে স্ত্রীকে নাচতে বারণ এবং তারপরেই স্বামী-স্ত্রীর মধ্যে বাঁধেচরম ঝামেলা। এবং এরপরই স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করল স্ত্রী । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ রাজ্যের ঝাবুয়ায় । স্ত্রীর হাতে খুন হওয়া ব্যক্তির নাম কৈলাস মাল । অভিযুক্ত স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে । কিন্তু কেন তিনি তার স্বামীকে হত্যা করলেন পুলিশ সূত্রের খবর গত বুধবার ২৮শে জানুয়ারি বিকেলে পুলিশের নাম্বারে কেউ একজন ফোন করে জানায় কৈলাস মালের নিথর দেহ পড়ে আছে তার বাড়িতে । খবর পেয়েই ঘটনাস্থলে যান যাব আর এসডিওপি এবং থানার ইনচার্জ এবং পৌঁছে তদন্ত শুরু করেন তারা। ।
প্রাথমিক তদন্তে কৈলাসের মৃত্যু সন্দেহজনক মনে হলেও পরে ময়নাতদন্ত রিপোর্টে পুলিশ নিশ্চিত হয় যে কৈলাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনা তদন্ত করে পুলিশ জানতে পারে যে যেদিন ঘটনা ঘটে তার আগের রাতে কৈলাস এবং তার স্ত্রী বাড়ির কাজে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন । সেখানে তার স্ত্রী বিয়ে বাড়িতে উপস্থিত অন্যান্য পুরুষদের সাথে নাচছিলেন । সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে কৈলাসের সাথে তার স্ত্রীর চরম ঝগড়া হয়। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে আগে থেকেই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন মৃত কৈলাস । বিয়ে বাড়ি থেকে ফিরে তাদের মধ্যে চরম ঝামেলাবাদে এবং সেই রাতেই কৈলাসকে শ্বাশ্রুত করে হত্যা করে তার স্ত্রী আশ্চর্যজনক বিষয় হলো বিয়েতে যে পাগড়ী কৈলাস পড়ে গিয়েছিলেন সেটাকে দিয়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এই মামলার যেহেতু কোন প্রত্যক্ষদর্শী ছিল না তাই মামলাটি তদন্ত করা পুলিশের কাছে একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। তদন্তের জন্য পুলিশ একটি বিশেষ কমিটি গঠন করে এবং ২৪ ঘন্টার মধ্যে প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে । পুলিশের এই বিরাট সাফল্যের জন্য পুলিশ সুপার তদন্তকারী দলের জন্য পুরস্কার ঘোষণা করেন।
