Cricket : চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড , ৫০ রানে জয় পেল তারা….
কিউ ইন্ডিয়া বাংলা:- সিরিজ ৩-০ ব্যবধানে ভারত ইতিমধ্যে জিতে নিয়েছে। বাকি ছিল নিয়মরক্ষার দুটি ম্যাচ। আর দুটি ম্যাচের প্রথমটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড। বিশাখাপত্তনমে ৫০ রানে ভারতকে হারাল তারা ।
বিগত দুটি ম্যাচের মতো আজও টসে জেতে ভারত , এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় । ইশান কিশানকে আজকের ম্যাচে বিশ্রাম দেয় ভারত ।তার বদলে আজকে একজন বেশি বোলারকে খেলায় মেন ইন ব্লু। অর্শদীপ সিংকে প্রথম একাদশে ফেরানো হয়।
ম্যাচের শুরু থেকেই ঝড়ের গতিতে ব্যাটিং শুরু করে ব্ল্যাক ক্যাপসরা । ওপেনিং জুটিতে ওঠে ১০০ রান তাও আবার ৮.২ ওভারে। একের পর এক বোলিং পরিবর্তন করেও কিছুতেই চাপে ফেলতে পারছিলেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার। দলকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ যাদব। ডেভন কনওয়েকে ৪৪ রানে সাজঘরে ফেরান তিনি ।পরের ওভারে ঘরে ফেরেন অপর ওপেনার টিম সেইফার্ট। তার সংগ্রহ ৩৬ বলে ৬২ রান।তারপর কিউইদের রান ওঠার গতি শ্লথ হয়ে যায়।এরপর রাচিন রবীন্দ্র ২,গ্লেন ফিলিপস ২৪ , ও মার্ক চ্যাপম্যান ৯ রানে আউট হন । শেষের দিকে ড্যারেল মিচেল এর ৩৯ রানের ইনিংস এর সৌজন্যে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের স্কোর খাড়া করে নিউজিল্যান্ড।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা ।আজ কিছুটা রানের দেখা পান সঞ্জু স্যামসন। ১৫ বলে তার সংগ্রহ ২৪ রান । অধিনায়ক সূর্য বিগত দুই ম্যাচে ভালো খেললেও আজ তিনি রান পাননি।আজকের ম্যাচে বলার মত রান করেন রিংকু সিং ও শিবম দুবে। রিংকু করেন ৩০ বলে ৩৯ , আর শিবম দুবে করেন ২৩ বলে ৬৫ রান । শেষমেষ ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয় ভারতের ইনিংস । ৫০ রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় ভারত । ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিউই ওপেনার টিম সেইফার্ট।সিরিজ ইতিমধ্যে জিতে যাওয়ায় একটু আলাদা ধরনের সিদ্ধান্ত নেয় ভারত । দুই অলরাউন্ডার শিবম দুবে ও হার্দিক পান্ডিয়াকে দিয়ে বোলিং করায়নি তারা । সম্ভবত তাদের বোলিং না করিয়ে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। এবার অপেক্ষা শেষ ম্যাচের , দেখার বিষয় এটাই শেষ ম্যাচ কোন দল জয় পায় ?
