আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket : নিউজিল্যান্ডের বিপক্ষে আজই সিরিজ জিতে নিতে চায় ভারত, গুয়াহাটিতে দলে পরিবর্তন আনতে পারে ভারত…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি টোয়েন্টি সিরিজ জিততে জয়ের প্রয়োজন শুধু একটি ম্যাচে , আজকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কাঙ্খিত জয়টি তুলে নিতে চাইছে সূর্য – ঈশানরা । রায়পুরের মাঠে টিম ইন্ডিয়ার জয়টা খুবই স্পেশাল ছিল কারণ দীর্ঘদিন পর নিজের ফর্মে ফিরেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব । ২৩ ইনিংস পর অধিনায়কের ব্যাট থেকে এসেছিল অর্ধশতরানের ইনিংস। শেষমেষ ৮২(৩৭) রানে অপরাজিত ছিলেন তিনি। ইশান কিশান করেছেন ম্যাচ জেতানো ৭৬ রানের মূল্যবান ইনিংস ।

আজকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে ভারত । সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টিতে রানের দেখা পাননি সঞ্জু স্যামসন , সম্ভবত এই ম্যাচে তিনি আরো একটি সুযোগ পাবেন । তবে তার ওপরে চাপ ক্রমশ বাড়ছে । কারণ তার বিকল্প হিসাবে ঈশান কিশান তৈরি আছেন , যিনি ওপেনিং এর পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করতে পারেন ।এই ম্যাচে ব্যাটিং অর্ডারে সম্ভবত কোনো রদবদল করবে না ম্যানেজমেন্ট।এই সিরিজে প্রথম একাদশের দুই নিয়মিত খেলোয়াড় তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দরকে পাচ্ছে না ভারত , কিন্তু এদের ছাড়াও তরতরিয়ে ছুটছে টিম ইন্ডিয়ার বিজয়রথ । বোলিং বিভাগে একটি পরিবর্তন নিতে পারে কোচ গৌতম গম্ভীর। ফিরতে পারেন জসপ্রিত বুমরা। রায়পুরে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে , তবে তিনি প্রথম একাদশে ফিরলে বসতে হবে অর্শদীপ সিংকে । হর্ষিত , কুলদীপ , বরুণ বোলিং ডিপার্টমেন্টে এদের থাকা আজকের ম্যাচে প্রায় নিশ্চিত ।সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও কিউইদের হাল্কা ভাবে নিতে রাজি নয় টিম ইন্ডিয়া । কারণ নিউজিল্যান্ড যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে । ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছিল তারা । টি টোয়েন্টিতে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেদিকে যথেষ্ট সতর্ক গম্ভীর এর ছেলেরা । এবার দেখা যাক এই ম্যাচ জিতে ভারত সিরিজ পকেটে পুরে নেয় ? না নিউজিল্যান্ড কামব্যাক করে সিরিজে ? অপেক্ষা আর কিছু ঘণ্টার । খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *