Gold-Kolkata : সরস্বতী পুজোয় সোনার দাম কেমন যাচ্ছে ? জেনে নিন কলকাতার দর ….
কিউ ইন্ডিয়া বাংলা:- আজ সরস্বতী পুজো , তার সাথেই সামনেই বিয়ের মাস । সোনা ও রুপোর গয়না প্রতিটি উৎসবে বাঙালির কাছে অপরিহার্য অঙ্গ। সোনা ও রুপোর দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয় বিভিন্ন কারণবশত । তাই প্রতিদিন রুপো ও সোনার দামের দিকে নজরটা রাখতেই হয় । সরস্বতী পুজোয় সোনার দামে বিরাট কোনও পতন হয়নি । আজ ২৩ জানুয়ারি, ২০২৬ কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৪৯৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৫২৫০ টাকা । পাকা সোনার বাট ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৫১৭৫ টাকা । যা গতকালের (২২ শে জানুয়ারি) তুলনায় সামান্য কম ।
রুপোর দাম ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার ২৩ শে জানুয়ারি শহর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৩,০৬,৫০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শুক্রবার ৩,০৬,৪০০ টাকা।
দেশের রাজধানী দিল্লিতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪১৬০ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৫৪৪৬ টাকা ।
