Donald Trump : মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা!
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ফেরার দু’বছরের (Donald Trump) মধ্যেই বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি রিপাবলিকানদের। সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, (Donald Trump) দুই কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা হারাল ট্রাম্পের দল।
এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, (Donald Trump) ১০০ আসনের সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে, রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে ৪৩৫ আসনের হাউসে ডেমোক্র্যাটরা এগিয়ে ২২৪টিতে, রিপাবলিকানরা ১৩৩টিতে। কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি। এর আগে সেনেটে রিপাবলিকানদের ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৭টি আসন (Donald Trump)। হাউসে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্র্যাটদের ২১৪টি আসন ছিল।
বিশেষজ্ঞদের মতে, (Donald Trump) এই ফলের জেরে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। তারা শুনানির আয়োজন, সমন জারি এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা এবং সেনেটে ফিলিবাস্টারের (Donald Trump) কারণে বিষয়টা খুব সহজ হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ফলের পর মুখ খুলেছেন ট্রাম্প (Donald Trump)। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজের বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন ভেটো-ক্ষমতার কথা। ট্রাম্প বলেন, “আমার সত্যিই মনে হয় ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে (Donald Trump)। আমেরিকায় এবার ভিন্ন এক হাওয়াও ছিল। তাই আমার অপরাধবোধে ভোগার কোনও কারণ নেই।” তিনি আরও বলেন, “যদি আমি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম।” (Donald Trump) দু’বছর পর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই ভরাডুবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
