আজকের দিনেভারতরাজনীতি

Punjab Politics : ভোটমুখী পাঞ্জাবে ধাক্কা খেল ভগবন্ত মান সরকার, আপ ছেড়ে গেরুয়া শিবিরে ৩ বিধায়ক

কিউ ইন্ডিয়া বাংলা, পাঞ্জাব :- ভোটের বাদ্যি বাজতেই পাঞ্জাবে বড় ভাঙন আম আদমি পার্টিতে (Punjab Politics)। প্রার্থী তালিকা ঘোষণার পরই দল ছাড়লেন ৩ বিদ্রোহী বিধায়ক, সোমবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরা। যোগ দিয়েই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ মডেলের প্রশংসা, (Punjab Politics) বললেন ‘পাঞ্জাবেও উত্তরপ্রদেশ মডেল চাই’।

 

যে তিন বিধায়ক বিজেপিতে যোগ দিলেন তাঁরা হলেন হরমিত সিং পাঠানমাজরা, (Punjab Politics) চেতন সিং জৌরামাজরা এবং কুঁওর বিজয় প্রতাপ সিং। এদের মধ্যে পাতিয়ালার সানোর কেন্দ্রের হরমিত সিং পাঠানমাজরা ও সামানা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী চেতন সিং জৌরামাজরাকে দলবিরোধী কাজের অভিযোগে সম্প্রতি সাসপেন্ড করেছিল আপ (Punjab Politics)। গতকালই প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন তাঁরা। অন্যদিকে অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস কুঁওর বিজয় প্রতাপ সিংকে ২০২৫ সালের ২৯ জুন ৫ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সোমবার বিধানসভার স্পিকারের কাছে বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা (Punjab Politics) হাতে তুলে নেন তাঁরা। উপস্থিত ছিলেন পাঞ্জাব বিজেপির ইনচার্জ সতীশ পুনিয়া ও কো-ইনচার্জ বীরেন্দ্র সচদেবা।

 

বিজেপিতে যোগ দিয়েই ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিন নেতা (Punjab Politics)। অভিযোগ, আপ সরকার মাদক সমস্যা সমাধানে ব্যর্থ, ৫ বছরে ঋণের বোঝা বেড়েছে, আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। কুঁওর বিজয় প্রতাপ সিং বলেন, “পাঞ্জাব নিজের অস্তিত্বের লড়াই লড়ছে। দুর্বৃত্তরা সরকারের অংশ হয়ে উঠছে (Punjab Politics)। পাঞ্জাবে সুশাসন ফেরানো জরুরি। উত্তরপ্রদেশে যেমন মাফিয়ারাজ নিয়ন্ত্রণে আনা হয়েছে, পাঞ্জাবেও বিজেপিই শান্তি ফেরাতে পারে।” আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার সাড়ে ৩ মাস আগেই ১১৭ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আপ (Punjab Politics)। ভোটের মুখে ৩ বিধায়কের দলবদল আপ-এর জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *