Tulu Mondal : গ্রেপ্তার টুলু ‘ঘনিষ্ঠ’ অবসরপ্রাপ্ত ডেপুটি জেলা ভূমি আধিকারিক, কবে দেশে ফিরবেন ‘পাথরসম্রাট’?
কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- বীরভূমের বহুচর্চিত টুলু মণ্ডল (Tulu Mondal) কাণ্ডে তদন্তে ফের বড় পদক্ষেপ। এবার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত অবসরপ্রাপ্ত ডেপুটি জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবিউল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার গভীর রাতে রামপুরহাট মহকুমার মাড়গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার (Tulu Mondal) করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জমি কেলেঙ্কারি মামলায় গত ১৩ অক্টোবর (Tulu Mondal) সিউড়ি আদালতে চার্জশিট জমা দেয় জেলা পুলিশ। সেই চার্জশিটে মোট ১২ জনের নাম ছিল। মূল অভিযুক্ত টুলু মণ্ডল ছাড়া বাকি ১১ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় নাম ছিল রবিউল ইসলামেরও (Tulu Mondal)। তিনি দীর্ঘদিন বীরভূমের ডেপুটি ডিএলএলআরও পদে ছিলেন এবং চলতি বছরই অবসর নেন।
এই মামলায় এর আগেও ভূমি দপ্তরের একাধিক আধিকারিকের নাম জড়িয়েছে (Tulu Mondal)। গত ৪ অক্টোবর মহম্মদবাজার ব্লকের তৎকালীন বিএলআরও সব্যসাচী মণ্ডলকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। তদন্তকারীদের দাবি, জমি সংক্রান্ত নথি বিকৃতি ও বেআইনি লেনদেনে প্রশাসনিক স্তরের যোগসাজশ ছিল (Tulu Mondal)। রবিউলের গ্রেপ্তারি সেই তদন্তকেই আরও জোরালো করল।
পুলিশের অনুমান, টুলু মণ্ডলের (Tulu Mondal) পাথর সাম্রাজ্য বিস্তারের পিছনে ভূমি দপ্তরের এই আধিকারিকদের প্রত্যক্ষ মদত ছিল। সোমবার ধৃত রবিউল ইসলামকে সিউড়ি আদালতে পেশ করা হবে। এদিকে এই মামলার মূল অভিযুক্ত তথা বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal) এখনও দেশের বাইরে। তদন্তকারীরা তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করলেও, কবে তিনি ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
