আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

Diwali Celebration : নিউটাউনে বাংলার সবচেয়ে বড় দীপাবলি, একসঙ্গে জ্বলবে ১,১১,১১১ প্রদীপ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীপুজোয় বড় চমক নিউটাউনে (Diwali Celebration)। এবার বাংলার সবচেয়ে বড় দীপাবলির আয়োজন করতে চলেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি। নিউটাউন মেলা প্রাঙ্গনে একসঙ্গে ১,১১,১১১টি প্রদীপ জ্বালানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। (Diwali Celebration) ৮ ও ৯ নভেম্বর জুড়ে চলবে এই আলোর উৎসব।

 

উদ্যোক্তাদের দাবি, (Diwali Celebration) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই দীপাবলির আয়োজন করা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবারই প্রথম কালীপুজো, তাই প্রশাসনের তরফে সব জায়গায় নির্বিঘ্নে পুজো করার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, (Diwali Celebration) ৮ নভেম্বর আড়ম্বরের সঙ্গে কালীপুজো হবে এবং ৯ নভেম্বর থাকবে আতসবাজির প্রদর্শনী। সেখানে পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা হবে। মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে (Diwali Celebration) বলে জানিয়েছেন তিনি।

 

উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, পূর্বতন সরকারের আমলে (Diwali Celebration) ‘সনাতনী’ শব্দ নিয়ে আপত্তির কারণে পুজো করতে তাঁদের হাই কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। এবার বদলের বাংলায় ধূমধাম করে (Diwali Celebration) দুর্গাপুজোর পর কালীপুজোতেও কোনও খামতি রাখতে চান না তাঁরা। উদ্যোক্তাদের দাবি, পশ্চিমবঙ্গে আগে কখনও এত বড় আকারে দীপাবলির আয়োজন হয়নি। দুর্গাপুজোর মহালয়ার আলোর খেলার মতোই এবার কালীপুজোর এই (Diwali Celebration) দীপাবলিও নজর কাড়বে বলে আশা তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *