Benjamin Netanyahu : ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই? ইজরায়েলে ত্রিশঙ্কু জনমত, জল সংখ্যালঘুদের আশায়
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রায় দু’দিন ধরে চলার পর শেষ হল ইজরায়েলের ভোটগণনা। ত্রিশঙ্কু রায় দিয়েছে দেশের জনতা। সবচেয়ে বেশি আসন জিতেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন (Benjamin Netanyahu) নেতানিয়াহুর দল লিকুদ, কিন্তু সরকার গড়ার ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই রয়ে গেছে তাঁর জোট। ১২০ আসনের কেনেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। সেখানে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর রাম এবং জয়েন্ট লিস্ট-সহ আরব দলগুলির (Benjamin Netanyahu) দখলে রয়েছে ১৯টি আসন।
নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৬টি আসন বেশি পেয়েও সংখ্যাগরিষ্ঠতা পায়নি লিকুদ (Benjamin Netanyahu)। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের হাতে তুলে দেবে নির্বাচন কমিশন। ১০ নভেম্বর শপথ নেবে নতুন সরকার (Benjamin Netanyahu)। এরই মধ্যে ইহুদি আবেগে শান দিতে শুরু করেছেন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়েছেন, আরব দলগুলির সঙ্গে হাত মিলিয়ে কেউ যেন সরকার গঠন না করে, তাতে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। অন্যদিকে ইহুদি দলগুলির সঙ্গে লাগাতার বৈঠক (Benjamin Netanyahu) করছেন তিনি।
একটা সময় মনে হয়েছিল সরকার গঠনে কিংমেকার হবে আরব দলগুলি, (Benjamin Netanyahu) যারা ইজরায়েলের ২০ শতাংশ প্যালেস্তিনীয় জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু বিরোধী নেতা গাদি আইজেনকোট আরব দলগুলির সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন (Benjamin Netanyahu)। তবে বাইরে থেকে তাদের সমর্থন নিয়ে সরকার গঠনের রাস্তা এখনও খোলা। বিশ্লেষকদের মতে, ইহুদি আবেগের তাস খেললে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন নেতানিয়াহুই। আগামী দশ দিনেই ঠিক হবে ইজরায়েল (Benjamin Netanyahu) কোন পথে যাবে।
