CJP Protest : বিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচিকে সমর্থনের ঘোষণা সিজেপির, সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওয়াকিবহাল মহলের
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- বিরোধী জোট ‘ইন্ডিয়া’র রবিবারের সমাবেশে সমর্থন জানাল ককরোচেরা (CJP Protest)। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ রয়েছে ‘ইন্ডিয়া’র। সিজেপি নেতা অভিজিৎ দীপক জানিয়েছেন, (CJP Protest) ওই কর্মসূচিকে সিজেপি সমর্থন করছে। সিজেপির বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সংবিধান প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দিয়েছে (CJP Protest)। কোনো যোগ্য নাগরিক যেন এই অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যে সব সংগঠন লড়াই করছে, সিজেপি তাদের প্রত্যেককে (CJP Protest) সমর্থন জানাবে।”
পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CJP Protest) ইস্তফার দাবিতেও সুর চড়িয়েছে সিজেপি। বিবৃতিতে বলা হয়েছে, “গণতন্ত্রের মূল নীতি হল— দেশের ভোটারেরাই সরকার বাছবেন। সরকার দেশের ভোটার বাছবে না (CJP Protest)। কিন্তু এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই মৌলিক নীতিটিকেই ক্ষুণ্ণ করা হয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে ভরসা দরকার হয়, তা আর জ্ঞানেশ কুমারের উপর রাখা যাচ্ছে না (CJP Protest)। তাই কমিশনের বিশ্বাসযোগ্যতা ফেরাতে তাঁকে পদত্যাগ করতেই হবে।”
উল্লেখ্য, সিজেপি এবং কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট উভয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CJP Protest) ইস্তফার দাবিতে সমান্তরাল বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শুরুতে ককরোচদের থেকে কিছুটা দূরত্ব রাখছিল কংগ্রেস। তবে দুই ককরোচ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার গ্রেফতারির পর প্রকাশ্যে সিজেপির পাশে দাঁড়ান রাহুল গাঁধী (CJP Protest)। তিনি লেখেন, “যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়।”
এর আগে সিজেপির ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছিলেন (CJP Protest) বিরোধী শিবিরের অনেক নেতানেত্রী। সেই তালিকায় ছিলেন চার প্রাক্তন মুখ্যমন্ত্রী— মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, মানিক সরকার এবং অরবিন্দ কেজরীবাল (CJP Protest)। এবার বিরোধী জোটকেও প্রকাশ্যে সমর্থনের বার্তা দিল ককরোচেরা। এবং এই সমর্থন এর ঘোষণা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ (CJP Protest)। এখন দেখার অপেক্ষা রবিবারের কর্মসূচিতে সিজেপির কোন প্রতিনিধি উপস্থিত থাকেন কিনা ?
