আজকের দিনেবিশ্ব

SMIT MACHHAR : মৃত্যুকে হারিয়ে শতাধিক প্রাণ বাঁচানোর পুরস্কার, আমিরশাহীর ‘পদ্মবিভূষণ’ ভারতের বীর মচ্ছরের হাতে

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ৩৪ হাজার ফুট উঁচুতে রক্তাক্ত অবস্থাতেও (SMIT MACHHAR) বিমানের দরজা খুলে শতাধিক প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। সেই অসামান্য বীরত্বের স্বীকৃতি পেলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর (SMIT MACHHAR)। সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি।

 

গত ৩০ অক্টোবর মাঝআকাশে ফ্লাইদুবাইয়ের বিমানের (SMIT MACHHAR) ককপিটে পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্মিত মচ্ছর। মাথার খুলির একাংশ ভেঙে মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়েছিল (SMIT MACHHAR)। তবু শেষ চেষ্টায় তিনি বিমানের দরজা খুলে দেন, বাঁচে শতাধিক প্রাণ। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মচ্ছর। সৌদি আরবে তড়িঘড়ি অস্ত্রোপচারে তাঁর মাথার খুলি পুনর্গঠন করেন চিকিৎসকরা (SMIT MACHHAR)। বর্তমানে অনেকটাই সুস্থ তিনি।

 

বুধবার তাঁর হাতে তুলে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড’ (SMIT MACHHAR)। বিমানে থাকা আরও দুই পাইলটকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। সম্মান তুলে দেন দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরশাহীর (SMIT MACHHAR) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এর আগেও হাসপাতালে মচ্ছরকে দেখতে গিয়েছিলেন শেখ হামদান।

 

শুধু আমিরশাহীই নয়, (SMIT MACHHAR) মচ্ছরের হাতে তুলে দেওয়া হবে ইজরায়েলের সর্বোচ্চ সাহসিকতা সম্মানও। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এই ঘোষণা করেছেন (SMIT MACHHAR) এবং ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় এই বীর পাইলটকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *