Abhik Kotal : জীবন বাজি রেখে কর্তব্য, গুলিবিদ্ধ SI অভীক কোটালের প্রশংসায় পুলিশমহল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গাইঘাটা ধর্ষণ কাণ্ডে ধৃত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার (Abhik Kotal) পুনর্নির্মাণে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক অভীক কোটাল এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে (Abhik Kotal)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গাইঘাটা ধর্ষণ কাণ্ডে ধৃত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন গাইঘাটা থানার সাব-ইন্সপেক্টর অভীক কোটাল (Abhik Kotal)। সঙ্গে ছিল পুলিশের একটি দল। পুনর্নির্মাণ শেষে ফেরার পথে আচমকাই প্রস্রাব করার কথা জানায় প্রহ্লাদ।
পুলিশের গাড়ি থামিয়ে তাকে নামানো হয় (Abhik Kotal)। অভিযোগ, সেই সুযোগেই পালানোর চেষ্টা করে প্রহ্লাদ। টানাহেঁচড়ার মধ্যে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় সে। এরপর খুব কাছ থেকে অভীক কোটালকে (Abhik Kotal) লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি গিয়ে লাগে পুলিশের গাড়ির জানালার কাচে। অল্পের জন্য প্রাণে বাঁচেন অভীক, তবে হাতে ও পায়ে গুরুতর আঘাত লাগে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ (Abhik Kotal)। প্রায় ৪ রাউন্ড গুলি চলে বলে সূত্রের খবর। তাতেই জখম হয় প্রহ্লাদ। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় অভীককে (Abhik Kotal) প্রথমে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে জানা গিয়েছে, (Abhik Kotal) তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
কে এই (Abhik Kotal) অভীক কোটাল? পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অগাস্ট পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগ দেন তিনি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। তিনি বিবাহিত। চাকরিতে যোগ দিয়ে প্রথমে বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানায় পোস্টিং হয় তাঁর (Abhik Kotal)। তৎকালীন ওসি অসীম পালের নেতৃত্বে একাধিক জটিল মামলার তদন্তে দক্ষতার পরিচয় দেন। বিধানসভা নির্বাচনের ঠিক আগে গাইঘাটা থানায় যোগ দেন অভীক। অল্প সময়ের মধ্যেই সততা ও দক্ষতার জন্য থানার ভরসাযোগ্য অফিসার হয়ে ওঠেন (Abhik Kotal)।
এই ঘটনার পর বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার (Abhik Kotal) এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। গোটা ঘটনা নিয়ে পুলিশের সরকারি বিবৃতির অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করতে গিয়ে জখম হওয়া অভীক কোটালের (Abhik Kotal) সাহসিকতার প্রশংসা করছে পুলিশমহল থেকে সাধারণ মানুষ সকলেই।
