আজকের দিনেভারতরাজনীতি

Dhruv Rathee : ৮ বছরের পুরনো মামলায় বিপাকে ধ্রুব রাঠি! ইউটিউবারকে সমন পাঠাল দিল্লির আদালত

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতে আসতেই বিপাকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। ৮ বছরের পুরনো একটি মানহানির মামলায় তাঁকে সমন পাঠাল দিল্লির সাকেত আদালত। আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন বিকাশ পাণ্ডে নামে এক যুবক (Dhruv Rathee)। তিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামক একটি সোশ্যাল মিডিয়া পেজের প্রতিষ্ঠাতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালের মে মাসে ধ্রুব ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তাঁকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করা হয় এবং তাঁকে নিয়ে মিথ্যা ও মানহানিকর (Dhruv Rathee) মন্তব্য করা হয়।

 

মামলাকারীর আরও দাবি, ওই ভিডিওতে ধ্রুব (Dhruv Rathee) বলেছিলেন, মহাবীর প্রসাদ নামে এক যুবক ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগ প্রত্যাহারের জন্য বিকাশ তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। এদিকে, গত শনিবার দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুবকে (Dhruv Rathee)। প্রায় ২০-২২ ঘণ্টা পর তাঁকে মুক্তি দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, তাই ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করারও প্রয়োজন পড়েনি। তবে দিল্লির এক পুলিশকর্তা জানিয়েছেন, আগামী দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ফের যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার (Dhruv Rathee) করা হতে পারে। একদিকে পুরনো মানহানির মামলায় আদালতের সমন, অন্যদিকে বিক্ষোভে যোগ দেওয়ায় পুলিশি হেফাজত, সব মিলিয়ে দেশে ফিরেই আইনি জটিলতায় জড়ালেন ধ্রুব রাঠি (Dhruv Rathee)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *