আজকের দিনেখেলাতিলোত্তমা

Football-East Bengal : মোহনবাগান নয়, নাটকীয়ভাবে ইস্টবেঙ্গলেই থাকছেন জেসিন টিকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দলবদলের বাজারে বড় চমক। অনেক জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানে নয়, শেষ পর্যন্ত লাল-হলুদেই থেকে গেলেন প্রতিভাবান ফরোয়ার্ড জেসিন টিকে।

একটা সময় ধরেই নেওয়া হয়েছিল, জার্সি বদল করছেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য স্ট্রাইকার জেসিন। মোহনবাগানের সঙ্গে কথা প্রায় পাকাই হয়ে গিয়েছিল। সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও সবুজ-মেরুন জার্সি পরতে চলেছেন বলে খবর ছড়ায়।

অস্কার ব্রুজোর জমানায় একদমই সুযোগ পাচ্ছিলেন না জেসিন। হতাশা থেকেই মোহনবাগানের প্রস্তাবে সায় দেন তিনি। সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল, তখনই খেলার মোড় ঘোরান লাল-হলুদ কর্তারা।

অস্কার ইস্টবেঙ্গল ছাড়তেই তৎপর হয় ম্যানেজমেন্ট। নতুন করে জেসিনকে বোঝানো শুরু হয়। ক্লাবের প্রজেক্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রাখা হয়। শেষ পর্যন্ত চুক্তিপত্রে সই করে ইস্টবেঙ্গলেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।

চরম নাটকীয়তার পর ঘরের ছেলেকে ধরে রাখতে পারল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে টেক্কা দিয়ে জেসিনকে সই করানো নিঃসন্দেহে লাল-হলুদের বড় জয়। নতুন মরশুমে কোচ হাবাসের হাতে বড় অস্ত্র হতে পারেন এই মালয়ালি ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *