Mohun Bagan : ম্যাকলারেন ছাড়াই নর্থইস্ট বধে নামছে মোহনবাগান, আজ থেকেই শুরু আইএসএল অভিযান
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ডুরান্ড শিল্ড জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান (Mohun Bagan)। সোমবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা, অস্বস্তির কারণে দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না (Mohun Bagan) তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন।
শনিবার পর্যন্ত বোঝা গিয়েছিল প্রথম একাদশে না থাকলেও দলের (Mohun Bagan) সঙ্গে তিনি গুয়াহাটি যাচ্ছেন। কিন্তু শনিবার অনুশীলন শেষে কোচের কাছে নিজের অস্বস্তির কথা জানান ম্যাকলারেন। সারা মরশুমের কথা ভেবেই কোনও ঝুঁকি নিতে চাননি কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। সিদ্ধান্ত হয়েছে আপাতত কলকাতায় দু’দিন রিহ্যাব সারবেন অজি তারকা। দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে দলের সঙ্গে যোগ (Mohun Bagan) দেবেন তিনি। ম্যাকলারেন না থাকায় এই ম্যাচে আক্রমণভাগের দায়িত্বে থাকবেন লি এরউইন। ডুরান্ড শিল্ডেও নজর কেড়েছেন এই স্কটিশ স্ট্রাইকার।ম্যাকলারেন না গেলেও মাথায় সাতটি সেলাই নিয়েও দলের সঙ্গে গুয়াহাটি উড়ে গেলেন দেজন ড্রাজিচ (Mohun Bagan)। চোটের কারণে দলের বাইরে আশিস রাই এবং জ্বরের জন্য যাচ্ছেন না কিয়ান নাসিরি।
এই নর্থইস্টের বিরুদ্ধেই ডুরান্ড কাপের সেমিফাইনালে (Mohun Bagan) শিলংয়ের মাটিতে টাইব্রেকারে জিতেছিলেন বিশাল কাইথরা। তবে ঘরের মাঠে গ্রুপ পর্বের ম্যাচে ড্র হয়েছিল দুই দলের। এবার আইএসএলের মঞ্চ, তাই আগের ফলাফল এই ম্যাচে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন দুই দলের কোচ। কলকাতা ছাড়ার আগে মোহনবাগান কোচ দিলেমপেরিস বলেন, “পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ দিয়ে লিগ শুরু করা (Mohun Bagan) সহজ কাজ নয়। তবে দু’টি ম্যাচ জিততে পারলে সেটা নিঃসন্দেহে দুর্দান্ত শুরু হবে। আমরা সেই চাপ সামলানোর জন্যই এখানে রয়েছি। এবারের ম্যাচটা সম্পূর্ণ অন্য রকম হবে। ডুরান্ডে শিলংয়ে ম্যাচটি হয়েছিল (Mohun Bagan) প্রবল বৃষ্টির মধ্যে।”
অন্যদিকে নর্থইস্ট কোচ পেদ্রো বেনালি মোহনবাগান (Mohun Bagan) কোচের প্রশংসা করে বলেন, “দিলেমপেরিস এমন একজন কোচ, ম্যাচের মধ্যে একাধিকবার খেলার ধরন বদলে দেন। ওঁর হাতে একাধিক ভালো অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তাই এমন দলের বিরুদ্ধে নামার আগে (Mohun Bagan) আমার তিনটি পরিকল্পনা রয়েছে।” গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ঘরের মাঠে আটকাতে মরিয়া থাকবে নর্থইস্টের আলাদিন আজেরাইরা। অন্যদিকে ম্যাকলারেনকে ছাড়াই জয় দিয়ে লিগ অভিযান শুরু (Mohun Bagan) করতে চায় সবুজ-মেরুন।
