Yuzvendra Chahal : টেস্ট না খেলেই ইতি! লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন যুজবেন্দ্র চাহাল
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিন বছর হয়ে গেল ভারতের জার্সিতে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। সম্প্রতি ইংল্যান্ডে নর্দাম্পটনশায়ারের হয়ে(Yuzvendra Chahal) কাউন্টি ক্রিকেট খেলছিলেন। এবার বড় সিদ্ধান্ত নিলেন তারকা লেগ-স্পিনার।
শুক্রবার এক আবেগঘন পোস্টে চাহাল জানান, লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন(Yuzvendra Chahal)। তিনি লেখেন, “আমি ১০ বছর বয়সে সর্বপ্রথম একটা লাল বলই হাতে তুলে নিয়েছিলাম। তখন জানতামও না যে এতটা গভীরভাবে এই খেলার প্রেমে পড়ে যাব। লাল বলের ক্রিকেটটা আমার (Yuzvendra Chahal)কাছে আরেকটা ফর্ম্যাট ছিল না। এই ফরম্যাটটা আমায় ধৈর্য, চরিত্র গঠন এবং লড়াইয়ের মানে(Yuzvendra Chahal) শিখিয়েছে।”
ভারতের হয়ে সাদা বলে দুই ফরম্যাট মিলিয়ে ১৫০-র বেশি ম্যাচে(Yuzvendra Chahal) ২০০-র বেশি উইকেট নিলেও, কোনওদিন টেস্টে সুযোগ পাননি চাহাল। হরিয়ানা ও কাউন্টি মিলিয়ে ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর শিকার ১৪৮ উইকেট। ৩৬ বছর বয়সে এসে টেস্ট খেলার (Yuzvendra Chahal)স্বপ্ন যে আর পূরণ হবে না, তা বুঝেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি তিনি। চাহাল জানিয়েছেন, (Yuzvendra Chahal)সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে খেলার খিদে এখনও অটুট, ফিরতে সর্বস্ব উজাড় করে দেবেন। টেস্ট ক্যাপ না পাওয়ার আক্ষেপ নিয়েই লাল বলকে বিদায় জানালেন চাহাল, কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে (Yuzvendra Chahal)এখনও ভারতের জার্সিতে ফেরার লড়াই চালিয়ে যেতে চান হরিয়ানার এই স্পিনার।
