আজকের দিনেবাংলার আয়নাভারত

Tejas : দেরাদুনে এল বিরল নীল চোখের সাদা বাঘ ‘তেজস’, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে গোয়ালিয়র থেকে উত্তরাখণ্ডে

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সাদা শরীরে খয়েরি ডোরা, আর মায়াবি গাঢ় নীল চোখ (Tejas)। বিরল প্রজাতির সাদা বাঘ এবার দেরাদুনে। গোয়ালিয়র থেকে ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেরাদুন চিড়িয়াখানায় পৌঁছল আড়াই বছরের ‘তেজস’। এর ফলে প্রথম সাদা বাঘ পেল উত্তরাখণ্ড। (Tejas) বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রাণী বিনিময় কর্মসূচির অধীনেই এই বিনিময় সম্পন্ন হয়েছে। এতদিন দেরাদুনের চিড়িয়াখানায় বহাল তবিয়তে ছিল ৫ বছর বয়সি রয়্যাল বেঙ্গল টাইগার ‘ভোলা’। দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল সে। তাকেই এবার পাঠানো হয়েছে (Tejas)মধ্যপ্রদেশের গোয়ালিয়র চিড়িয়াখানায়। তার বদলেই দেরাদুনে আনা হয়েছে আড়াই বছরের তেজসকে(Tejas)।

 

তেজসের এই দীর্ঘ যাত্রা মোটেও সহজ ছিল না(Tejas)। তাকে আনার জন্য ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গঠন করেছিল উত্তরাখণ্ড বন দপ্তর। দলে ছিলেন রেঞ্জার দীক্ষা ভাট, পশু চিকিৎসক প্রদীপ মিশ্র-সহ অন্যান্য বন আধিকারিকরা। বিশেষভাবে তৈরি(Tejas) শীতাতপ নিয়ন্ত্রিত উদ্ধারকারী গাড়িতে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা সময় নিয়ে ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দেয় তেজস(Tejas)। যাত্রাপথে প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থা, খাবার ও জলের দিকে নজর রাখা হয়(Tejas)।

 

তেজসকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে উত্তরাখণ্ড (Tejas)জুড়ে। সচরাচর সাদা বাঘের চোখ হলুদ বা সবুজাভ হয়, কিন্তু তেজসের চোখ গাঢ় নীল। যা অত্যন্ত বিরল। বিশেষজ্ঞদের মতে, এটি ‘অ্যালবিনিজম’ নয়, ‘লিউসিজম’ নামক এক বংশগত বৈচিত্র্যের কারণে হয়েছে(Tejas)। এই বৈশিষ্ট্যের ফলে শরীরের লোম সাদা হলেও ডোরার রঙ খয়েরি থাকে এবং চোখের রঙ নীল হয়। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, ভারতে হাতে গোনা কয়েকটি চিড়িয়াখানাতেই এমন নীল চোখের সাদা বাঘ রয়েছে।বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, উত্তরাখণ্ডের বন্যপ্রাণ বৈচিত্র্যে তেজসের আগমন নতুন পালক যোগ করল(Tejas)। এটি রাজ্যের পর্যটনেও বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

 

তবে চিড়িয়াখানায় পৌঁছলেও এখনই তেজসের দেখা পাবেন(Tejas) না পর্যটকরা। নিয়ম অনুযায়ী আপাতত ২০ দিনের কোয়ারান্টিনে রাখা হবে তাকে। এই সময়ে শুধুমাত্র পরিচারক ও পশু চিকিৎসকই তার কাছে যেতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষা, আচরণ পর্যবেক্ষণ ও নতুন পরিবেশে মানিয়ে (Tejas)নেওয়ার পর্ব শেষ হলে, প্রায় এক মাস পর তাকে সর্বসাধারণের জন্য খাঁচায় আনা হবে বলে জানিয়েছে দেরাদুন(Tejas) চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *