আজকের দিনেবিশ্ব

Vladimir Putin : গান্ধী জয়ন্তীতে মোদির শান্তি-প্রস্তাবের প্রশংসা, ‘মোদির কাছে দুর্দান্ত ভাবনা আছে’ বললেন পুতিন

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর মস্কোর একটি অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের বদলে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে (Vladimir Putin)মোদির কাছে ‘দুর্দান্ত কিছু ভাবনা’ রয়েছে। মস্কোর অনুষ্ঠানে ভারতের সঙ্গে ‘ভালো সম্পর্কের’ কথা তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। (Vladimir Putin)তিনি জানান, গত প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বারবার উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

 

পুতিন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেইসব বিশ্বনেতাদের মধ্যে(Vladimir Putin) অন্যতম— যাঁদের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি ক্রমাগত ইউক্রেন সংঘাতের অবসানের বিষয়টি উত্থাপন করেছেন, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।” তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য সমাধান খুঁজে(Vladimir Putin) বের করার ব্যাপারে তাঁর গভীর আগ্রহ, খুব ভালো ধারণাও রয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী মোদি একটি নিরপেক্ষ(Vladimir Putin) অবস্থান নিয়েছেন, কিন্তু সংঘাতের অবসান ঘটানোর ব্যাপারে তাঁর আগ্রহ রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর এই ভাবনার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ।” উল্লেখ্য, গত মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসেন পুতিন(Vladimir Putin)। সেই সময় রুশ প্রেসিডেন্টের সামনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছিলেন, সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ, যুদ্ধ কখনও সমাধান হতে পারে না(Vladimir Putin)।

 

মহাত্মা গান্ধী বলেছিলেন, “চোখের বদলে চোখ উপড়ে নিলে একদিন (Vladimir Putin)গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে।” বর্তমানে ইউক্রেন-রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে কার্যত সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। এর প্রভাবে ভেঙে পড়ছে ভারত-সহ গোটা বিশ্বের অর্থনীতি। জ্বালানি, সারের মতো জরুরি (Vladimir Putin)পণ্য আমদানিতে বাধা তৈরি হচ্ছে। কদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শংকর আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুদ্ধ অব্যাহত(Vladimir Putin) থাকলে অদূর ভবিষ্যতে দেশে খাদ্যাভাব দেখা দিতে পারে। এই অবস্থায় যুদ্ধ থামাতে ভারত যে মরিয়া, তা বলাই বাহুল্য। গান্ধী জয়ন্তীর দিনে অহিংসার বার্তার সঙ্গে মিল রেখে মোদির শান্তি-উদ্যোগকে স্বীকৃতি দিল রাশিয়া। (Vladimir Putin)যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই শান্তি ফিরতে পারে, ভারতের সেই অবস্থানই ফের জোরালো হল পুতিনের(Vladimir Putin) এই মন্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *