আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Abhishek’s Camac Street Office Sealed : আদালতের স্থগিতাদেশেও কাটল না জট, দমকলের নোটিসে সিল ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের জট কাটল না। বাড়ির মালিকের উচ্ছেদ নোটিসে সিটি সিভিল কোর্ট স্থগিতাদেশ দিলেও, এবার দমকলের নোটিসে বন্ধ হয়ে গেল অফিস ব্যবহার। দমকলের দাবি, জায়গাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।(Abhishek’s Camac Street Office Sealed)

ঘটনার সূত্রপাত গত ২৫ অগস্ট। ৯, ক্যামাক স্ট্রিটের সাত ও আট তলায় তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নোটিস দেন মালিক রামা দেবী গোয়েঙ্কা। এর বিরুদ্ধে আদালতে যায় তৃণমূল। শনিবার বিচারক সুধীর কুমার ওই নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং ১ অক্টোবর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।(Abhishek’s Camac Street Office Sealed)

মালিক পক্ষের যুক্তি ছিল, লিজ চুক্তি হয়েছিল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস’-এর সঙ্গে, তাই ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (AITC)-এর এই মামলা করার অধিকার নেই।(Abhishek’s Camac Street Office Sealed)

আদালতের রক্ষাকবচ মিললেও আইনি জট কাটেনি। দমকল নতুন করে নোটিস দিয়ে জানিয়েছে, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটি অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে। ভবনের ভিতরে ও আশেপাশের মানুষের জীবনে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই অবিলম্বে ওই অংশ খালি করতে হবে। নতুন করে ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে দমকল। তৃণমূলের আইনজীবী আর্ক কুমার নাগ জানিয়েছেন, আপাতত ওই অফিস ব্যবহার করা যাবে না।

ফলে আদালতের স্থগিতাদেশ থাকলেও দমকলের আপত্তিতে আপাতত তালা ঝুলছে ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *