Indian Football : কলকাতায় চলে এল ব্রাজিল! পেলে-মোহনবাগানকে স্মরণ করে আবেগঘন বার্তা সেলেসাওদের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল ব্রাজিল ফুটবল দল (Indian Football)। বিশেষ বিমানে ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিকদের নিয়ে শহরে এলেন কোচ কার্লো আনচেলোত্তি। শুক্রবার যুবভারতীতে অনুশীলন, (Indian Football)শনিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ। অবশেষে অপেক্ষার অবসান। কলকাতায় চলে এল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই ম্যাচ খেলতেই বিশেষ বিমানে করে (Indian Football)ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, রদ্রিগোদের নিয়ে কার্লো আনচেলোত্তি পা রাখলেন শহরে।
বৃহস্পতিবার রাত ৮.৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিলের বিমান (Indian Football)। বিমানবন্দরে আগে থেকেই ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। হাজার হাজার সমর্থক ভিড় জমালেও কাউকেই ব্রাজিল দলের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভিআইপি গেট দিয়ে বের করা হবে গোটা দলকে। সেই মতোই ভিআইপি গেট দিয়ে বেরিয়ে হলুদ-সবুজ রঙে সাজানো দু’টি বিলাসবহুল বাসে ওঠে ব্রাজিল দল (Indian Football)। আলাদা ছ’টি গাড়িতে ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা। পুলিশের দু’টি কনভয়ের সাহায্যে মাত্র ১১ মিনিটের মধ্যে গোটা দলকে বিমানবন্দর থেকে বার করে বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে অবশ্য ছবিটা ছিল একেবারে অন্যরকম। সেখানে ব্রাজিল দলকে উষ্ণ (Indian Football)অভ্যর্থনা জানানোর সব ব্যবস্থা করা ছিল। লবিতে ঢুকতেই ‘ভিনি, ভিনি’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারদিক। সমর্থকদের মধ্যে ভিনিসিয়াসকে নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। কোচ কার্লো আনচেলোত্তিকে উত্তরীয় পরিয়ে স্বাগত (Indian Football) জানানো হয়।
আপাতত ব্রাজিল দলের সূচি ঠাসা। (Indian Football) কয়েক ঘণ্টা বিশ্রামের পর শুক্রবার সকাল ১১.৩০টা থেকে হোটেলেই সাংবাদিক বৈঠক করবেন আনচেলোত্তি। তাঁর সঙ্গে থাকবেন ব্রাজিলের এক তারকা ফুটবলার। সাংবাদিক বৈঠকের পর দুপুর ৪টে থেকে ৫টা পর্যন্ত (Indian Football)যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল। সেখানেও কড়া নিরাপত্তা থাকবে। অনুশীলনের পর হোটেলে ফিরে বিশ্রাম, পরদিনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করবেন ভিনিসিয়াসরা। তবে কলকাতায় পা রাখার আগেই মন জিতে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (Indian Football)। নিজেদের সমাজমাধ্যমে একটি লম্বা আবেগঘন বার্তা পোস্ট করেছে তারা। সেখানে ৪৯ বছর আগে পেলের কলকাতায় আগমন এবং মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের কথা স্মরণ করানো হয়েছে।
ব্রাজিল ফেডারেশনের তরফে লেখা হয়েছে, (Indian Football) “প্রায় ৫০ বছর আগে পেলে কলকাতায় এসেছিলেন। ২৪ সেপ্টেম্বর ১৯৭৭, ফুটবলজীবনের শেষ পর্বে ফুটবলের রাজা ভারতের মাঠে নেমেছিলেন নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে। পেলের আগমন নিয়ে শহর (Indian Football) এতটাই উত্তেজিত ছিল যে প্রচুর মানুষ অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। প্রতিপক্ষ ছিল ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান। বিশ্বের একজন কিংবদন্তিকে দেখতে ঠাসা ছিল ইডেন গার্ডেন্স। ম্যাচ শেষ হয়েছিল ২-২ ফলে, পেলে ৩০ মিনিট খেলেছিলেন। তাঁর পাশেই ছিলেন ১৯৭০-এর (Indian Football)বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।” এই বার্তাই প্রমাণ করে কলকাতার ফুটবল আবেগকে কতটা সম্মান করে ব্রাজিল। পেলের সেই ঐতিহাসিক ম্যাচের প্রায় অর্ধশতাব্দী পর ফের কলকাতায় ব্রাজিল। (Indian Football) ১৯৭৭-এ ইডেনে মোহনবাগানের বিরুদ্ধে পেলে, এবার যুবভারতীতে ভারতের বিরুদ্ধে ভিনিসিয়াসরা। শনিবারের ম্যাচ ঘিরে তাই (Indian Football)শহরজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে।
