Brazil Match : ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা,জানুন ভারতীয় ফুটবলের ঐতিহাসিক সফর
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকলেও (Brazil Match) ভারতীয় ফুটবলের সংস্কৃতি বহু পুরনো। যুবভারতীতে আগামী ৩ অক্টোবর ফিফা ফ্রেন্ডলিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে (Brazil Match)খালিদ জামিলের ভারত।
ভিনিসিয়াসদের আটকানোর কঠিন পরীক্ষার আগে ব্রাজিল (Brazil Match)কোচ কার্লো আনচেলত্তির ‘ভারতে ফুটবল সংস্কৃতি নেই’ মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে ঐতিহাসিক ড্র করেছে ব্লু টাইগার্স। এই প্রেক্ষাপটে এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ (Brazil Match)খেলা কোন কোন শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত লড়াই করেছে।
*১. ফ্রান্সের বিরুদ্ধে খালি পায়ে লড়াই (১৯৪৮):*(Brazil Match)
স্বাধীন ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। লন্ডন অলিম্পিকে ৩১ জুলাই ইলফোর্ডের লিন রোড স্টেডিয়ামে (Brazil Match)শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি ভারত। ৮ জন ফুটবলার খেলেছিলেন খালি পায়ে। ৮৯ মিনিটে ২-১ গোলে হারলেও ১৭ হাজার দর্শকের(Brazil Match) মন জেতে ভারত। গোল করেন সারঙ্গাপাণি রামন।
*২. এশিয়ান গেমসে প্রথম সোনা (১৯৫১):*
দিল্লির মাটিতে এশিয়ার প্রথম ক্রীড়া (Brazil Match)মহাযজ্ঞে ইরানকে ১-০ গোলে হারিয়ে সোনা জেতে ভারত। গোলদাতা শেও মেওয়ালাল। কোচ সৈয়দ (Brazil Match)আবদুল রহিমের হাত ধরে শুরু হয় ভারতীয় ফুটবলের ‘স্বর্ণযুগ’।
*৩. হেলসিঙ্কির কঠিন শিক্ষা (১৯৫২):*
হেলসিঙ্কি অলিম্পিকে মাইনাস তাপমাত্রায়(Brazil Match) খালি পায়ে নেমে যুগোস্লাভিয়ার কাছে ১০-১ গোলে হার। এই হারই ভারতকে বুট পরে খেলার প্রয়োজনীয়তা শেখায়।
*৪. মেলবোর্নে ইতিহাস (১৯৫৬):*
অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে(Brazil Match) সেমিফাইনালে ওঠে ভারত। হ্যাটট্রিক করেন নেভিল ডি’সুজা – অলিম্পিকে প্রথম এশীয় হিসেবে। শেষ পর্যন্ত চতুর্থ স্থান।
*৫. জাকার্তায় দ্বিতীয় সোনা (১৯৬২):*(Brazil Match)
৪ সেপ্টেম্বর জাকার্তার সেনায়ান স্টেডিয়ামে প্রায় এক(Brazil Match) লক্ষ দর্শকের সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জেতে চুনী গোস্বামীর ভারত। গোল করেন পিকে বন্দ্যোপাধ্যায় ও জার্নাল সিং।
*৬. ব্রোঞ্জের লড়াই (১৯৭০):*(Brazil Match)
ব্যাংকক এশিয়ান গেমসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে(Brazil Match) ব্রোঞ্জ জেতে ভারত। গোলদাতা অমর বাহাদুর।
*৭. উরুগুয়ে ও আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই (১৯৮২, ১৯৮৪):*
১৯৮২ নেহরু কাপে উরুগুয়ের কাছে ৩-১ হার,(Brazil Match) গোল মানস ভট্টাচার্যের। ১৯৮৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে মাত্র ০-১ গোলে হার, যা আজও চর্চিত।
*৮. ২৭ বছর পর এশিয়ান কাপে (২০০৮):*
আম্বেদকর স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ কাপের (Brazil Match)ফাইনালে তাজিকিস্তানকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। হ্যাটট্রিক করেন সুনীল ছেত্রী।
*৯. কাতারের বিরুদ্ধে দুর্গ রক্ষা (২০১৯):*
বিশ্বকাপ বাছাইপর্বে দোহায় এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র। সুনীল ছেত্রী ছাড়াই(Brazil Match) গুরপ্রীত সিং সান্ধুর অতিমানবীয় পারফরম্যান্সে মূল্যবান পয়েন্ট।
পানামার বিরুদ্ধে ঐতিহাসিক ড্রয়ের পর (Brazil Match)এবার সামনে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে ভারত অনেক পিছিয়ে থাকলেও ইতিহাস বলছে বড় দলের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা ভারতের বরাবরই ছিল। কার্লো আনচেলত্তির মন্তব্যের জবাব যুবভারতীর মাঠেই(Brazil Match) দিতে মরিয়া ব্লু টাইগার্স।
