Holidays : অক্টোবরে ছুটিই ছুটি! পুজোর মাসে ১৬ দিনই বন্ধ সরকারি অফিস
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাত পেরোলেই অক্টোবর, পুজোর মাস (Holidays)। এক সপ্তাহ পরই মহালয়া। বাঙালির কাউন্টডাউন শুরু। আর সরকারি কর্মীদের জন্য সুখবর – গোটা মাস জুড়ে শুধু ছুটিই ছুটি। গান্ধী জয়ন্তী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ক্যালেন্ডার বলছে ৩১ দিনে ১৬ দিনই ‘অফ ডে'(Holidays)।
২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ৩ ও ৪ অক্টোবর শনি-রবি(Holidays)। ১০ অক্টোবর মহালয়া, ১১ অক্টোবর রবিবার। আসল লম্বা ছুটি শুরু ১৫ অক্টোবর পঞ্চমী থেকে। ১৫ থেকে ২৬ অক্টোবর টানা ১২ দিন পুজোর ছুটি। ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো। নভেম্বরেও ছুটি কম নয়। কালীপুজো থেকে(Holidays) ভাইফোঁটা টানা ৫ দিন, ছটপুজো ১৫-১৬ নভেম্বর, ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী। (Holidays)নভেম্বরে মোট ১১ দিন ছুটি।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিলিয়ে অক্টোবর কার্যত ছুটির মাস(Holidays)। সরকারি কর্মীদের জন্য টানা বিশ্রামের সুযোগ। পুজোর আমেজে পরিবারের সঙ্গে সময় কাটানোর(Holidays) আদর্শ মাস হতে চলেছে অক্টোবর।
